বুধবার, ১৫ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ১ সফর ১৪৪৮

শিরোনাম :
হজ ব্যবস্থাপনা ও হজ প্যাকেজ নিয়ে কিছু কথা ভুল সংশোধনের সুযোগ পাচ্ছেন নতুন ভোটাররা ব্যক্তিগত মন্তব্যের জন্য সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ৩২৯ মহানগর দক্ষিণের কাউন্সিল সফল করতে রামপুরা নেতাদের সঙ্গে জমিয়তের মতবিনিময় ‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন

ক্ষমা চেয়ে জমজমের পানি বহনে নিষেধাজ্ঞা তুলে নিল ভারত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ভারতের এয়ার ইন্ডিয়া মুসলিমদের নিকট পবিত্র জমজমের পানির বোতল বহনে নিষেধাজ্ঞা আরোপ করার পর দুঃখ প্রকাশ করেছে। এয়ারলাইনটি তাদের দুটি ফ্লাইটে বৃহস্পতিবার (৪ জুলাই) জমজমের পানির বোতল বহনে নিষেধাজ্ঞা জানায়।

আজ মঙ্গলবার (৯ জুলাই) তারা সিদ্ধান্ত পাল্টে পানি বহনে অনুমোদন দেয়।

৪ জুলাই ট্র্যাভেল এজেন্টদের জারি করা একটি বিজ্ঞাপনে এয়ার ইন্ডিয়ার জেদ্দা বিক্রয় দলটি জানিয়েছে, বিমান ও আসনের সীমাবদ্ধতার কারণে এআই৯৬৬ (জেদ্দা/হায়দারাবাদ/মুম্বাই) এবং এআই৯৬৪(জেদ্দা-কচি) ফ্লাইটে জমজমের পানির বোতল বহনকে অনুমতি দেয়া হবে না।

মঙ্গলবার এয়ারলাইন্সের টুইটারে প্রকাশিত একটি বিবৃতি জারি করে জানায়, এআই৯৬৬ এবং এআই৯৬৪-এর যাত্রীদের তাদের অনুমতিযোগ্য লাগেজ ভাতার মধ্যে জমজমের ক্যান বহন করার অনুমতি দেয়া হবে।

টুইটে তারা বলে, এআই৯৬৬ এবং এআই৯৬৪ ফ্লাইটে জমজমের ক্যান বহন না করার সম্পর্কিত নির্দেশাবলী উল্লেখ করে, আমরা স্পষ্ট করে দিতে চাই যে, যাত্রীদের তাদের অনুমতিযোগ্য লাগেজ ভাতার মধ্যে জমজমের পানির ক্যানগুলো বহন করার অনুমতি দেয়া হয়েছে। অসুবিধার জন্য আমরা ক্ষমাপ্রার্থী।

জমজমের পানি নিষিদ্ধ করার এয়ারলাইনের সিদ্ধান্তকে হজ যাত্রীরা ভালোভাবে গ্রহণ করেনি। তাদের মধ্যে কেউ কেউ আবার এয়ার ইন্ডিয়ার এমন আচরণে তাদের নৈতিকতা নিয়েও প্রশ্ন তুলেছিলেন। সূত্র: গালফ নিউজ

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ