বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬ ।। ১১ আষাঢ় ১৪৩৩ ।। ১০ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
চীনে প্রথম ‘বিনিয়োগ কার্যালয়’ খুলতে চায় বাংলাদেশ অপসারণ করা হলো কাবাঘরের চারপাশের ব্যারিয়ার হারামাইন প্রশাসনের সঙ্গে সুগন্ধি প্রতিষ্ঠানের তিন বছরের চুক্তি ‘মাওলানার সঙ্গে যা কথা বলেছি, কবরে নিয়ে যাব তবু প্রকাশ করব না’ ভেনেজুয়েলার পর এবার জাপানে ৬ দশমিক ৯ মাত্রার ভূমিকম্প ‘ট্রাম্পকে চাপের মুখে ফেলছেন নেতানিয়াহু’ শায়খে চরমোনাইর বিরুদ্ধে মিথ্যা মামলার নিন্দা ও প্রতিবাদ ইসলামী ছাত্র আন্দোলনের জুলাইয়ের মধ্যে মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে সুখবর আসবে: প্রবাসীকল্যাণ মন্ত্রী তেজগাঁও শিল্পাঞ্চল থানায় জমিয়তের মতবিনিময় সভা অনুষ্ঠিত ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্প, নিহত ছাড়াতে পারে ১০ হাজার

গরু পাচারের অভিযোগ তুলে ২৫ জনকে মারধর

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ভারতের মধ্যপ্রদেশের খান্ডোয়ায় গরু পাচারের অভিযোগে এবার হিন্দুসহ ২৫ জনকে মারধর করেছে কথিত গো-রক্ষকরা। সেইসঙ্গে তাদের ‘গো-মাতা কী জয়’ ধ্বনি দিতে বাধ্য করা হয়েছে তাদেরকে। তাদের মধ্যে বেশিরভাগই মুসলিম ছিলো বরে জানা গেছে।

ভারতীয় গণমাধ্যমের বরাতে বলা হয়, গতকাল রোববার মধ্য প্রদেশের জেলার সাভালিকেড়া গ্রামে ওই ঘটনা ঘটে। গরু পাচারের অভিযোগে ২৫ জনকে দড়ি দিয়ে বেঁধে, কান ধরে উঠবস করিয়ে তাদের বেধড়ক মারধর করা হয়েছে।

খবরে আরো বলা হয়েছে, আক্রান্তদের মধ্যে ৬ জন মুসলিম। তারা মহারাষ্ট্রে এক পশু মেলায় গরু নিয়ে যাচ্ছিলেন। তবে পুলিশের দাবি, তাদের কাছে বৈধ কাগজপত্র নথি ছিল না।

ভারতীয় গণমাধ্যম বলছে, কমপক্ষে এক শ স্বঘোষিত গোরক্ষক গরু পাচারের অভিযোগ তুলে তাদেরকে বেধড়ক মারধর করে। এর পর দড়ি দিয়ে বেঁধে প্রকাশ্যে বাজারে সড়কের ওপর দিয়ে তাদেরকে তিন কিলোমিটার হাঁটিয়ে খালোয়া থানায় নিয়ে যাওয়া হয়। এ সময় তাদেরকে ‘গো-মাতা কী জয়’ ধ্বনি দিতে বাধ্য করা হয়।

পুলিশ কর্মকর্তা হরিশঙ্কর রাউত বলেন, অভিযুক্তদের বিরুদ্ধে মামলা দায়ের করে তদন্ত শুরু হয়েছে। ২১টি গবাদিপশু আটক করে গোশালায় পাঠানো হয়েছে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ