সোমবার, ২২ জুন ২০২৬ ।। ৮ আষাঢ় ১৪৩৩ ।। ৭ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
ফেনীতে নূরানী বোর্ডের প্রথম পর্যায়ের ষান্মাসিক জোড় অনুষ্ঠিত সন্ধ্যার মধ্যে ১১ জেলায় ৬০ কিমি বেগে ঝড়সহ বজ্রবৃষ্টির শঙ্কা মক্কায় প্রদর্শিত হচ্ছে ১৪৫ বছরের পুরোনো ঐতিহাসিক মার্বেল ফলক ‘বাংলাদেশ-মালয়েশিয়া মুক্ত বাণিজ্য চুক্তির আলোচনা এগিয়ে নিতে সম্মত’  মানবতার অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন মহারাষ্ট্রের মুসলিমরা ‘নতুন কুঁড়ি’ জাতীয় হিফজুল কুরআন ও সিরাত প্রতিযোগিতা ২৬ জুন কাতারে সড়ক দুর্ঘটনায় পাঁচ প্রবাসীর মৃত্যুতে জমিয়ত সভাপতির শোক ভরিতে স্বর্ণের দাম বাড়ল ৪ হাজার ৪৩২ টাকা  অটোরিকশায় চার্জ দিতে গিয়ে প্রাণ গেল বৃদ্ধের কাতারে গ্যাস কারখানায় ভয়াবহ বিস্ফোরণে আহত ৫৪, নিখোঁজ ১৮

কক্সবাজারে ২০ হাজার ইয়াবাসহ আটক ২

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: কক্সবাজার সদরের ঝিলংজা থেকে ২০ হাজার ইয়াবাসহ দুই যুবককে আটক করেছে র‍্যাব। আটকরা মাদক ব্যবসায়ী ও তাদের কাছ থেকে মাদক বিক্রির নগদ ২২ টাকা উদ্ধার করা হয়েছে বলে দাবি র‍্যাবের।

শনিবার রাত ৮টার দিকে পৌরসভার ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের ফজলিয়া হেফজখানার সামনে থেকে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলো, কক্সবাজার পৌরসভার ৪ নং ওয়ার্ডের উত্তর টেকপাড়ার আহম্মেদ আলীর ছেলে জুবায়ের খান (২৩) ও চট্টগ্রামের বাঁশখালীর উত্তর জলদি গ্রামের শফিকুর রহমানের ছেলে রাকিব (২২)।

র‍্যাব-১৫ ব্যাটালিয়ানের সহকারী পরিচালক (মিডিয়া) এএসপি মুহা. মাহমুদুল হাসান জানান, কক্সবাজার সদরের ৬ নম্বর ওয়ার্ডের দিঘীর পাড় ফজলিয়া হেফজ্খানার পূর্ব পার্শ্বে পাকা রাস্তার ওপর কয়েক জন মাদক ব্যবসায়ী মাদকদ্রব্য (ইয়াবা) বেচা-কেনায় অবস্থান করছে, এমন খবরে অভিযান চালিয়ে ২০ হাজার ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়।

জিজ্ঞাসাবাদে তারা স্বীকার করেছে, দীর্ঘদিন ধরে তারা টেকনাফ থেকে ইয়াবা সংগ্রহ করে চট্রগ্রামসহ দেশের বিভিন্ন জায়গায় সরবরাহ করে আসছে। দুই আসামি এবং উদ্ধারকৃত মালামাল সংক্রান্তে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য কক্সবাজার সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

কক্সবাজার সদর মডেল থানার ওসি (তদন্ত) মুহা. খায়রুজ্জামান তথ্যের সত্যতা নিশ্চিত করে জানান, সংশ্লিষ্ট আইনে তাদের বিরুদ্ধে মামলা করা হচ্ছে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ