সোমবার, ২২ জুন ২০২৬ ।। ৮ আষাঢ় ১৪৩৩ ।। ৭ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
ফেনীতে নূরানী বোর্ডের প্রথম পর্যায়ের ষান্মাসিক জোড় অনুষ্ঠিত সন্ধ্যার মধ্যে ১১ জেলায় ৬০ কিমি বেগে ঝড়সহ বজ্রবৃষ্টির শঙ্কা মক্কায় প্রদর্শিত হচ্ছে ১৪৫ বছরের পুরোনো ঐতিহাসিক মার্বেল ফলক ‘বাংলাদেশ-মালয়েশিয়া মুক্ত বাণিজ্য চুক্তির আলোচনা এগিয়ে নিতে সম্মত’  মানবতার অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন মহারাষ্ট্রের মুসলিমরা ‘নতুন কুঁড়ি’ জাতীয় হিফজুল কুরআন ও সিরাত প্রতিযোগিতা ২৬ জুন কাতারে সড়ক দুর্ঘটনায় পাঁচ প্রবাসীর মৃত্যুতে জমিয়ত সভাপতির শোক ভরিতে স্বর্ণের দাম বাড়ল ৪ হাজার ৪৩২ টাকা  অটোরিকশায় চার্জ দিতে গিয়ে প্রাণ গেল বৃদ্ধের কাতারে গ্যাস কারখানায় ভয়াবহ বিস্ফোরণে আহত ৫৪, নিখোঁজ ১৮

মুসলিমদের উপর নির্যাতন বন্ধে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান মাওলানা মাহমুদ মাদানির

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আবদুল্লাহ তামিম ♦

ভারতের মুসলিমদের উপর চলমান সহিংসতার বিষয়ে জমিয়তে উলামা হিন্দের সেক্রেটারি জেনারেল মাওলানা সাইয়্যিদ মাহমুদ মাদানি প্রতিরোধ গড়ে তুলতে আহ্বান জানিয়েছেন।

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির হিন্দুত্ববাদী দল বিজেপি দ্বিতীয়বারের সরকার গঠনের পর ভারতে মুসলমানদের জোরপূর্বক ‘জয় শ্রীরাম’ স্লোগান দেয়ানো ও মুসলিম যুবকদের পিটিয়ে হত্যার প্রতিক্রিয়ায় এক ভিডিও বার্তায় জমিয়ত সেক্রেটারি এসব কথা বলেন।

ইউটিউবের একটি ভিডিও বার্তায় তিনি আরো বলেন, আমাদের দেশে সংখ্যালঘু মুসলিমদের উপর নির্যাতন চলছেই। আর তাই প্রতিরোধ তাদেরই গড়ে তুলতে হবে। বেশি সম্ভব চেষ্টা করবে যেখানে এ ধরনের হয়রানির শিকার হওয়ার সম্ভাবনা আছে সেখানে না যাওয়া।

তিনি আরো বলেন, কোথাও যদি ঝগড়ার আশংকা দেখা দেয় সেখানে হাসি মশকারা করে সরে আসার চেষ্টা করবে। তবে আল্লাহ না করুন যদি ঝামেলায় কিংবা সহিংসতায় পড়েই যেতে হয় তাহলে প্রতিবাদ বা প্রতিরোধ করা মুসলিমদের অধিকার। তাই তারা প্রতিবাদ বা প্রতিরোধ করবে। একা একা যদি প্রতিবাদ করতে অক্ষম হোন তাহলে কয়েকজন মিলে প্রতিবাদ করবেন।

আমাদের প্রয়োজন ঝগড়া বিবাদের থেকে দূরে থাকার চেষ্টা করা। স্বেচ্চায় কোনোভাবে কোনো মুসলিম ঝগড়া বিবাদে জড়াবে না। যদি গায়ে পড়ে কেউ করতে চায় তাহলে তার জবাব দিবে। সূত্র: ইন্টারনেট

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ