মঙ্গলবার, ৩০ জুন ২০২৬ ।। ১৬ আষাঢ় ১৪৩৩ ।। ১৫ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
ইসলামী আন্দোলনের নতুন মহাসচিবের সঙ্গে বিকেএম নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ বিশ্বকাপে কোরআন তেলাওয়াত ও দোয়ায় নজর কেড়েছে মরক্কো অবিলম্বে জ্বালানি তেলের দাম কমানোর নির্দেশ ট্রাম্পের জুনে অতিরিক্ত বিদ্যুৎ বিলের অভিযোগ, মন্ত্রণালয়ের বিশেষ বার্তা পটুয়াখালীতে কুকুরের কামড়ে শিশুসহ আহত ১০ হাসানুল হক ইনুর ১০ বছরের কারাদণ্ড যে ৮ উপকরণে ধোয়া হলো পবিত্র কাবা এইচএসসি পরীক্ষা কেন্দ্রের ২০০ গজে জনসাধারণের প্রবেশ নিষিদ্ধ তিস্তা, গঙ্গাসহ ভারতের সঙ্গে অভিন্ন নদীর পানির ন্যায্য হিস্যা চায় বাংলাদেশ: ডা. জাহেদ রাজধানীর জলাবদ্ধতা নিরসনে সমন্বিতভাবে উদ্যোগ বাস্তবায়ন করা হচ্ছে: স্থানীয় সরকার মন্ত্রী

দেশের আলেম-ওলামাগণ কষ্টে থাকেন: নজরুল ইসলাম খান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বিএনপি স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, দেশে আজ যদি মা-বোনেরা কষ্টে থাকেন, পেশাজীবী, আলেম-ওলামা কষ্টে থাকেন, গ্রামের মানুষ কষ্টে থাকেন- তাহলে সুখে আছে কে? সুখে আছে তারাই যারা হাজার হাজার কোটি টাকা লুট করে বিদেশে পাচার করেছে।

শুক্রবার জাতীয় প্রেসক্লাবের সামনে বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দল আয়োজিত খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি, গ্যাসের মূল্যবৃদ্ধি ও নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে মানববন্ধনে তিনি এ কথা বলেন।

নজরুল ইসলাম খান বলেন, সাধারণ মানুষ এ সরকারের বিবেচনায় নেই। কারণ সাধারণ মানুষের ভোট তো এ সরকারের প্রয়োজন হয় না। ৩০ তারিখের ভোট ২৯ তারিখ রাত্রেই হয়ে যায়। তাহলে মানুষকে খুশি করার কী দরকার? জনগণের ভোট যাদের দিয়ে কেটে নেয়া হয়, তাদের জন্য হলো সরকারের এ বাজেট। সাধারণ মানুষের জন্য নয়।

তিনি বলেন, যারা ফুটপাথে ঘুমায়, যারা ছোট ব্যবসা করে, ছোট চাকরি করে, যারা সাধারণ মানুষ তাদের জন্য বরাদ্দ নাই। যাদের দিয়ে ভোট কাটা যায়, যাদেরকে দিয়ে ভোট কেন্দ্র দখল করা যায়, যাদেরকে দিয়ে নির্বাচনে জয়ী হওয়া যায়, তাদের জন্য বাজেটে বরাদ্দ রাখা হয়েছে।

তিনি বলেন, যারা গ্যাস দিয়ে কারখানা চালায়, সেই গ্যাসের দাম ৪৪ পারসেন্ট বেড়ে গেছে, ব্যবসা করতে পারবে না। আর যদি গ্যাস কিনে ব্যবসা করতে হয়- উৎপাদিত পণ্যের দাম বেড়ে যাবে। সেটাও এসে আমাদের ওপর পড়বে। অর্থাৎ আমরা যারা সাধারণ মানুষ তারা প্রত্যক্ষ ও পরোক্ষভাবে এ সরকারের গণবিরোধী সিদ্ধান্তের শিকার হয়ে গেছি।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ