শুক্রবার, ২৪ জুলাই ২০২৬ ।। ৯ শ্রাবণ ১৪৩৩ ।। ১০ সফর ১৪৪৮

শিরোনাম :
ধর্মমন্ত্রীর দ্রুত সুস্থতা কামনায় বিশেষ দোয়া ১১ দলের কর্মসূচিতে নাম ব্যবহার করায় খেলাফত আন্দোলনের প্রতিবাদ ব্রিটেনের সৈকতে ডুবে প্রাণ হারালেন বাংলাদেশি মা ও মেয়ে ‘থ্রি জিরো লোন সার্ভিস’: সুদমুক্ত সমাজ বিনির্মাণে ব্যতিক্রমী উদ্যোগ ঘণ্টায় ৬০ কিমি বেগে ঝড়ের আভাস, সতর্কতা ৮ জেলায় চাকরি ফিরে পেলেন ‘টিপকাণ্ডের’ সেই পুলিশ কনস্টেবল অবশেষে অপসারণ হচ্ছে রাষ্ট্রপতি, এটা সুসংবাদ: আসিফ মাহমুদ   নিবন্ধন পেল অনলাইন সংবাদমাধ্যম বাংলা পোস্ট চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপ রোধে কঠোর ব্যবস্থা চান শায়খ আহমাদুল্লাহ বিগত দিনে সিলেটের সঙ্গে চরম বৈষম্য করা হয়েছে: মুফতি আবুল হাসান এমপি

ক্যালিফোর্নিয়ায় ফের শক্তিশালী ভূমিকম্প

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: যুক্তরাষ্ট্রের সাউদার্ন ক্যালিফোর্নিয়ায় স্থানীয় সময় শুক্রবার আবারও শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। রিক্টার স্কেলে এর মাত্রা ছিল ৭ দশমিক ১। ভূমিকম্পের প্রভাবে রাস্তা ও ভবনে ফাটল ধরেছে। বিদ্যুৎ লাইন বিচ্ছিন্ন হয়ে পড়েছে।

এর আগে বৃহস্পতিবার স্থানীয় সময় দুপুর ১টার দিকে ক্যালিফোর্নিয়ার দক্ষিণাঞ্চলে ৬ দশমিক ৪ মাত্রার ভূমিকম্প আঘাত হানে। গত দুই দশকের মধ্যে এটাই সবচেয়ে বড় ভূমিকম্প বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

সিএনএন এক প্রতিবেদনে জানায়, ভূমিকম্পের কেন্দ্রটি ছিল ঘটনাস্থল থেকে থেকে ১০ কিলোমিটার উত্তর-পূর্বাঞ্চলে রিডগেক্রেস্ট এলাকায়। ভূমিকম্পের কারণে অগ্নিকাণ্ডের ঘটনাও ঘটেছে। পাশাপাশি কিছু কিছু ভবন ও রাস্তায় ফাটল ধরেছে। বিদ্যুৎ লাইন বিচ্ছিন্ন হয়ে গেছে।

ফায়ার সার্ভিস জানিয়েছে, শহরজুড়ে আগুন নেভাতে কাজ করছে তারা। একইসঙ্গে স্বাস্থ্যসেবা দিচ্ছে। বিশেষজ্ঞরা বলছেন, রিডগেক্রেস্ট এলাকায় অনেক বেশি ক্ষয়ক্ষতি হয়েছে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ