বুধবার, ১৫ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ১ সফর ১৪৪৮

শিরোনাম :
হজ ব্যবস্থাপনা ও হজ প্যাকেজ নিয়ে কিছু কথা ভুল সংশোধনের সুযোগ পাচ্ছেন নতুন ভোটাররা ব্যক্তিগত মন্তব্যের জন্য সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ৩২৯ মহানগর দক্ষিণের কাউন্সিল সফল করতে রামপুরা নেতাদের সঙ্গে জমিয়তের মতবিনিময় ‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন

এবার তিউনিসিয়ায় ‘হিজাব’ নিষিদ্ধ!

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: উত্তর আফ্রিকার দেশ তিউনিসিয়ায় পাবলিক প্রতিষ্ঠানগুলোতে নেকাব বা মুখ ঢেকে রেখে পর্দা নিষিদ্ধ করা হয়েছে। নিরাপত্তার কারণ দেখিয়ে দেশটির প্রধানমন্ত্রী ইউসুফ চাহেদ এ নিষেধাজ্ঞা জারি করেন।

তিউনিসিয়ার প্রধানমন্ত্রী নেকাব নিষিদ্ধ করে একটি সরকারি বিজ্ঞপ্তিতে স্বাক্ষর করেছেন।

নতুন আইন অনুযায়ী, তিউনিসিয়ায় কেউ সরকারি, প্রশাসনিক ভবন, বা প্রতিষ্ঠানে মুখে পর্দা পরে প্রবেশ করতে পারবে না।

তবে এ নিষেধাজ্ঞা যেন সাময়িক হয় তা নিশ্চিত করতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছে মানবাধিকার কর্মীরা।

তিউনিসিয়ার দীর্ঘ সময় ধরে শাসনক্ষমতায় থাকা জাইন আল আবিদিন বেন আলীর সময় তিউনিসিয়ায় হিজাব ও নেকাব নিষিদ্ধ ছিল। ২০১১ সালে বেন আলীর পতনের পর নিষেধাজ্ঞা উঠিয়ে নেয়া হয়।

উল্লেখ্য, গত জুন মাসের শেষের দিকে দেশটির রাজধানী তিউনিসে আত্মঘাতী হামলায় দুই জনের মৃত্যু ও সাত জন আহত হন।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ