বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬ ।। ১১ আষাঢ় ১৪৩৩ ।। ১০ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
‘মাওলানার সঙ্গে যা কথা বলেছি, কবরে নিয়ে যাব তবু প্রকাশ করব না’ ভেনেজুয়েলার পর এবার জাপানে ৬ দশমিক ৯ মাত্রার ভূমিকম্প ‘ট্রাম্পকে চাপের মুখে ফেলছেন নেতানিয়াহু’ শায়খে চরমোনাইর বিরুদ্ধে মিথ্যা মামলার নিন্দা ও প্রতিবাদ ইসলামী ছাত্র আন্দোলনের জুলাইয়ের মধ্যে মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে সুখবর আসবে: প্রবাসীকল্যাণ মন্ত্রী তেজগাঁও শিল্পাঞ্চল থানায় জমিয়তের মতবিনিময় সভা অনুষ্ঠিত ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্প, নিহত ছাড়াতে পারে ১০ হাজার দেশে বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩৬ দশমিক ১০ বিলিয়ন মার্কিন ডলার ভারতে গরুর মাংস পরিবেশনের অভিযোগে সিলগালা বিয়ের হল, গ্রেপ্তার ৪ হারামাইনের এ-সপ্তাহের খতিব শায়খ সুদাইস ও আহমদ হুজাইফি

বিএনপির আমলে আইনের শাসন ছিল না: আইনমন্ত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক বলেছেন, বিএনপির আমলে আইনের শাসন ছিল না। তারা পকেটের মধ্যে কোর্টকে রাখত। সেই আমল বদলে গেছে। কিন্তু তাদের চিন্তাধারা বদলায়নি।

আজ শুক্রবার(৫ জুলাই) দুপুরে ব্রাহ্মণাবড়িয়ার কসবা উপজেলা পরিষদের নবনির্মিত ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে এ কথা বলেন মন্ত্রী।

আইনমন্ত্রী আরো বলেন, পাবনার ঈশ্বরদীতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ট্রেনবহরে হামলার ঘটনায় আদালতের দেওয়া রায়কে ফরমায়েশি বলে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর যে অভিযোগ করেছেন তা সঠিক নয়।

কারণ হামলার ঘটনা ঘটেছে ১৯৯৪ সালে আর তদন্ত শুরু হয়েছিল বিএনপির আমলে ১৯৯৫ সালে। মামলার বিচার কাজ শুরু হয়েছে ১৯৯৮ সালে। ২২ বছর পর এ মামলার রায় হয়েছে। সাক্ষ্য-প্রমাণের ভিত্তিতে বিচারিক আদালত রায় দিয়েছেন। এখানে ফরমায়েশি রায়ের প্রশ্ন ওঠে কী করে সেটা আমি বুঝি না।

এ সময় মন্ত্রীর সঙ্গে ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসক হায়াত-উদ-দৌলা খান ও কসবা উপজেলা পরিষদের চেয়ারম্যান রাশেদুল কায়সারসহ আওয়ামী লীগ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ