বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬ ।। ১১ আষাঢ় ১৪৩৩ ।। ১০ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
‘মাওলানার সঙ্গে যা কথা বলেছি, কবরে নিয়ে যাব তবু প্রকাশ করব না’ ভেনেজুয়েলার পর এবার জাপানে ৬ দশমিক ৯ মাত্রার ভূমিকম্প ‘ট্রাম্পকে চাপের মুখে ফেলছেন নেতানিয়াহু’ শায়খে চরমোনাইর বিরুদ্ধে মিথ্যা মামলার নিন্দা ও প্রতিবাদ ইসলামী ছাত্র আন্দোলনের জুলাইয়ের মধ্যে মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে সুখবর আসবে: প্রবাসীকল্যাণ মন্ত্রী তেজগাঁও শিল্পাঞ্চল থানায় জমিয়তের মতবিনিময় সভা অনুষ্ঠিত ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্প, নিহত ছাড়াতে পারে ১০ হাজার দেশে বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩৬ দশমিক ১০ বিলিয়ন মার্কিন ডলার ভারতে গরুর মাংস পরিবেশনের অভিযোগে সিলগালা বিয়ের হল, গ্রেপ্তার ৪ হারামাইনের এ-সপ্তাহের খতিব শায়খ সুদাইস ও আহমদ হুজাইফি

‘নয়ন বন্ডকে কারা আস্কারা দিয়ে ‘সন্ত্রাসী’ বানিয়েছে, খুঁজে বের করব’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ‘বরগুনায় আলোচিত রিফাত শরীফ হত্যার প্রধান সন্দেহভাজন নয়ন বন্ডকে কারা আস্কারা দিয়ে ‘সন্ত্রাসী’ বানিয়েছে সেটা খুঁজে বের করা হবে বলে বলেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল ।’

রাজধানী ঢাকার ধানমন্ডির আবাহনী মাঠে ‘ঢাকা ব্যাংক ফিবা অনুর্ধ্ব ১৬ এশিয়ান চ্যাম্পিয়নশীপ’ দলের মধ্যে পুরস্কার বিতরণী অনুষ্ঠান শেষে আজ শুক্রবার (৫ জুলাই) দুপুরে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

২৬ জুন বরগুনায় রিফাতকে প্রকাশ্যে কুপিয়ে হত্যার পর প্রধান সন্দেহভাজন নয়ন বন্ডের অতীতের নানা সন্ত্রাসী কর্মকাণ্ডের বিষয়টি গণমাধ্যমে আসে।

সন্ত্রাসী কর্মকাণ্ডের একাধিক মামলার আসামি নয়নের কোনও বিচার না হওয়ায় বেপরোয়া হয়েছে বলেই স্থানীয়রা বলেছেন গণমাধ্যমকে। তবে গত মঙ্গলবার পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে তার অধ্যায়ের সমাপ্তি হয়। নিহত হন নয়ন বন্ড।

বন্দুকযুদ্ধে নিয়ে আরও সতর্ক হতে হাইকোর্টের মন্তব্য নিয়েও মন্ত্রীকে প্রশ্ন করেন সাংবাদিকরা। জবাবে তিনি বলেন, ‘আমরা কেউ বিচারবহির্ভূত হত্যাকাণ্ড সমর্থন করি না। তবে নয়নের বিষয়ে যেটি হয়েছে সেটি ছিল আত্মরক্ষার স্বার্থে।’

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ