বুধবার, ১৫ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ১ সফর ১৪৪৮

শিরোনাম :
হজ ব্যবস্থাপনা ও হজ প্যাকেজ নিয়ে কিছু কথা ভুল সংশোধনের সুযোগ পাচ্ছেন নতুন ভোটাররা ব্যক্তিগত মন্তব্যের জন্য সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ৩২৯ মহানগর দক্ষিণের কাউন্সিল সফল করতে রামপুরা নেতাদের সঙ্গে জমিয়তের মতবিনিময় ‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন

রাাস্তায় জুমার নামাজ আটকাতে ফের বিজেপি’র প্রতিবাদ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: রাস্তা আটকে জুমার নামাজ পড়ার বিরোধিতায় আবারও প্রতিবাদ জানালো ভারতের পশ্চিমবঙ্গের হাওড়ার বিজেপি যুব মোর্চার নেতাকর্মীরা। খবর এই সময়ের।

গতকাল মঙ্গলবার হাওড়ার বালির ডবসন রোডে রাস্তা আটকিয়ে হনুমান চালিশা (মন্ত্র) পাঠ করেছে বিজেপির কর্মীরা।

ভারতীয় গণমাধ্যম এক খবরে বলা হয়েছে, গতকাল হাওড়ার বালির ডবসন রোডে প্রথমে পথ আটকায় বিজেপির নেতাকর্মীরা। এরপর মুসলিমদের রাস্তায় নামাজের প্রতিবাদে পাঠ করে হনুমান চালিশা।

বিজেপি যুব মোর্চার হাওড়া জেলা সভাপতি ওমপ্রকাশ সিং বলেছেন, ‘যতদিন না রাস্তা আটকে নামাজ পড়া বন্ধ হবে, ততদিন আমরাও রাস্তা আটকে হনুমান চালিশা পড়ব। তাদের বক্তব্য, যতদিন পর্যন্ত না রাস্তা আটকে নামাজ পড়া বন্ধ হবে, ততদিন এই প্রতিবাদ চলবে।

উল্লেখ্য, গত মঙ্গলবার জিটি রোড বন্ধ করে বিজেপি যুব মোর্চার পক্ষ থেকে পাঁচ বার হনুমান চালিশা পাঠ করা হয়। বিজেপির হুমকি রাস্তা আটকে নমাজ পড়া বন্ধ না হলে প্রতি মঙ্গলবার হাওড়ার সমস্ত হনুমান মন্দিরের সামনে পথ আটকে হনুমান চল্লিশা পাঠ করা হবে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ