মঙ্গলবার, ৩০ জুন ২০২৬ ।। ১৬ আষাঢ় ১৪৩৩ ।। ১৫ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
ইফার ডিজি হিসেবে দায়িত্ব নিলেন মুফতি মুহিব্বুল্লাহ বাকী নদভী বিক্রির পরও মালিকানা বদল না করায় ৩৮ হাজার গাড়ির মালিককে সমন  আগামী মার্চে কমলাপুর যাচ্ছে মেট্রো, যাত্রী বাড়বে ২০ শতাংশ জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের বাজেট পাস জুলাই মাসে অপরিবর্তিত থাকছে জ্বালানি তেলের দাম আস-সুন্নাহ ট্রেনিং সেন্টারে ৭০ হাজার বর্গফুটের নতুন ক্যাম্পাস এমপিওভুক্ত শিক্ষকরা একসঙ্গে দুই ভাতা নিতে পারবেন না ইসলামী আন্দোলনের নতুন মহাসচিবের সঙ্গে বিকেএম নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ বিশ্বকাপে কোরআন তেলাওয়াত ও দোয়ায় নজর কেড়েছে মরক্কো অবিলম্বে জ্বালানি তেলের দাম কমানোর নির্দেশ ট্রাম্পের

গ্যাসের মূল্যবৃদ্ধির প্রতিবাদে আজ বিএনপির বিক্ষোভ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: জনস্বার্থ উপেক্ষা করে গ্যাসের দাম বাড়ানোর প্রতিবাদে আজ মঙ্গলবার সারা দেশের জেলা ও মহানগরে প্রতিবাদ কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। রাজধানী ঢাকায় হবে থানায় থানায় প্রতিবাদ বিক্ষোভ অথবা মিছিল।

গতকাল সোমবার বিকেলে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক জরুরি সংবাদ সম্মেলনে এই কর্মসূচির ঘোষণা করেন সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী।

রিজভী বলেন, মানুষের জীবন-জীবিকা, মানুষের জীবন নির্বাহ এগোলেও সরকার তার রাষ্ট্রীয় পলিসির মাধ্যমে আঘাত অব্যাহত রেখেছে। মিডনাইট সরকার আবারও গ্যাসের দাম বাড়িয়েছে। আওয়ামী লীগ ১০ বছরে গ্যাসের দাম ছয়বার বাড়িয়েছে। মূলত ক্ষমতাসীনদের আত্মীয়-স্বজনদের লুটপাটের জন্য গ্যাসের দাম বাড়ানো হয়েছে।

তিনি আরও বলেন, এ প্রভাব কৃষিতে, শিল্পে, বিদ্যুতে, পরিবহনসহ সর্বত্র পড়বে। এতে সবচেয়ে বেশি কষ্ট পাবে সীমিত আয়ের লোকজন। আমরা সরকারের এই বেআইনি সিদ্ধান্তের তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাচ্ছি।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ