বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬ ।। ১১ আষাঢ় ১৪৩৩ ।। ১০ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
তেজগাঁও শিল্পাঞ্চল থানায় জমিয়তের মতবিনিময় সভা অনুষ্ঠিত ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্প, নিহত ছাড়াতে পারে ১০ হাজার দেশে বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩৬ দশমিক ১০ বিলিয়ন মার্কিন ডলার ভারতে গরুর মাংস পরিবেশনের অভিযোগে সিলগালা বিয়ের হল, গ্রেপ্তার ৪ হারামাইনের এ-সপ্তাহের খতিব শায়খ সুদাইস ও আহমদ হুজাইফি ‘খতমে নবুওয়ত সংরক্ষণ কমিটি বাংলাদেশ’ নেত্রকোণা জেলা কমিটি গঠন সম্পন্ন সিঙ্গাপুর থেকে ১ হাজার ৩৫৬ কোটি টাকায় ২ কার্গো এলএনজি কিনছে সরকার দাবি না মানলে অর্থ মন্ত্রণালয় ও বাংলাদেশ ব্যাংক ঘেরাওয়ের হুঁশিয়ারি কোরআনের আয়াতের ব্যাখ্যা নিয়ে সংসদে উত্তাপ খামেনির রাষ্ট্রীয় জানাজা ও দাফনে মোদিকে আমন্ত্রণ জানাল ইরান

অনৈতিক আচরণ করলে কাউকেই ক্ষমা নয়: দুদক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: অনৈতিক আচরণ করলে কাউকেই ক্ষমা করা হবে না বলে সতর্ক করেছেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান ইকবাল মাহমুদ।

আজ মঙ্গলবার কমিশনের প্রধান কার্যালয়ে অনুষ্ঠেয় এক জরুরি সভায় কমিশনের কর্মকর্তাদের উদ্দেশে তিনি বলেন, দুদকের প্রতিটি কর্মকর্তার প্রতি কমিশনের প্রশাসনিক ও প্রযুক্তিগত নজরদারি রয়েছে। দায়িত্ব পালনে ন্যূনতম ত্রুটি পেলেও কাউকে ক্ষমা করা হবে না।

দুদক চেয়ারম্যান সতর্ক করে বলেন, ‘দুদক কর্মকর্তাদের নৈতিকতার মানদণ্ড হতে হবে সর্বোচ্চ। এক্ষেত্রে কমিশন আপস করবে না। এ মানদণ্ড নিশ্চিতকল্পে সকল প্রকার প্রশাসনিক এবং প্রযুক্তিগত নজরদারি আরো বৃদ্ধি করা হয়েছে।’

দুর্নীতি দমন কমিশন বিধিমালা-২০০৭ এর সর্বশেষ সংশোধনী (২০ জুন, ২০১৯) অনুসারে কমিশনের প্রতিটি অনুসন্ধান ও তদন্ত আগামী ১৫ জুলাইয়ের মধ্যে সম্পন্ন করার নির্দেশনা দিয়ে ইকবাল মাহমুদ বলেন, ‘এর ব্যত্যয় ঘটলে প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করা হবে। কারো গাফলতি কিংবা দায়িত্ব পালনে শৈথিল্য কমিশন সহ্য করবে না।’

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ