সোমবার, ২২ জুন ২০২৬ ।। ৮ আষাঢ় ১৪৩৩ ।। ৭ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
শরীফাতুন্নিছা মহিলা মাদরাসার বার্ষিক পুরস্কার বিতরণী-২০২৬ অনুষ্ঠিত ‘দেশের ২০ লাখ কওমি শিক্ষার্থী বাজেট বৈষম্যের শিকার’  রাজধানীতে চলন্ত বাইকে ইট নিক্ষেপে আহত সাজিদ মারা গেছেন ফেনীতে নূরানী বোর্ডের প্রথম পর্যায়ের ষান্মাসিক জোড় অনুষ্ঠিত সন্ধ্যার মধ্যে ১১ জেলায় ৬০ কিমি বেগে ঝড়সহ বজ্রবৃষ্টির শঙ্কা মক্কায় প্রদর্শিত হচ্ছে ১৪৫ বছরের পুরোনো ঐতিহাসিক মার্বেল ফলক ‘বাংলাদেশ-মালয়েশিয়া মুক্ত বাণিজ্য চুক্তির আলোচনা এগিয়ে নিতে সম্মত’  মানবতার অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন মহারাষ্ট্রের মুসলিমরা ‘নতুন কুঁড়ি’ জাতীয় হিফজুল কুরআন ও সিরাত প্রতিযোগিতা ২৬ জুন কাতারে সড়ক দুর্ঘটনায় পাঁচ প্রবাসীর মৃত্যুতে জমিয়ত সভাপতির শোক

ভারতের পুনেতে দেয়াল ধ্বসে ১৫ জন নিহত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ভারতের পুনেতে ভারী বৃষ্টিপাতে দেয়াল ধ্বসে ১৫ জন নিহত হয়েছে। নিহতদের মধ্যে চার শিশু ও এক নারী রয়েছেন। বৃহস্পতিবার থেকে ভারতের পুনেতে ভারী বৃষ্টিপাত শুরু হয়েছে। শুক্রবারও তা অব্যাহত ছিল।

শনিবার ভোরে পুনের কোন্ধা এলাকায় একটি আবাসিক ভবনের পাশের দেয়াল ধ্বসে এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ জানিয়েছে, ভারী বৃষ্টিপাতের মধ্যে দেয়াল ধ্বসে শ্রমিকদের জন্য নির্মিত একটি ঘরের ওপর পড়ে। বেশ কয়েকটি গাড়ি ধ্বংসস্তুপের নিচে পড়ে রয়েছে।

দুর্ঘটনার পর জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা বাহিনী (এনডিআরএফ) ও ফায়ার সার্ভিসের কর্মীরা উদ্ধার তৎপরতা শুরু করেছেন। আটকে পড়া ব্যক্তিদের খোঁজে তল্লাশি চালানো হয়েছে। আহতদের উদ্ধার করে হাসপাতালে নেয়া হয়েছে।

পুনের জেলা কালেক্টর নাভাল কিশোর রাম বলেছেন, ভারী বৃষ্টিপাতের কারণে দেয়াল ধ্বসে ১৫ জন নিহত হয়েছেন। নিহতদের বেশিরভাগই বিহার ও পশ্চিমবঙ্গ থেকে আসা শ্রমিক। সরকার হতাহতদের সহায়তা দেবে বলে জানান তিনি।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ