বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬ ।। ১১ আষাঢ় ১৪৩৩ ।। ১০ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
‘খতমে নবুওয়ত সংরক্ষণ কমিটি বাংলাদেশ’ নেত্রকোণা জেলা কমিটি গঠন সম্পন্ন সিঙ্গাপুর থেকে ১ হাজার ৩৫৬ কোটি টাকায় ২ কার্গো এলএনজি কিনছে সরকার দাবি না মানলে অর্থ মন্ত্রণালয় ও বাংলাদেশ ব্যাংক ঘেরাওয়ের হুঁশিয়ারি কোরআনের আয়াতের ব্যাখ্যা নিয়ে সংসদে উত্তাপ খামেনির রাষ্ট্রীয় জানাজা ও দাফনে মোদিকে আমন্ত্রণ জানাল ইরান ইসলামী ব্যাংকের এমডি নিয়োগে মনোনয়ন চূড়ান্ত: অর্থমন্ত্রী দেশ চলে ভালোবাসা ও সম্প্রীতিতে, ঘৃণায় নয়: মাওলানা আরশাদ মাদানী বিশ্ববাজারে আরও কমলো স্বর্ণের দাম, ২ সপ্তাহের মধ্যে সর্বনিম্নে আরজাবাদে ছাত্র জমিয়তের নির্বাচিত দায়িত্বশীলদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত শায়খে চরমোনাইর বিরুদ্ধে মামলা প্রত্যাহার না হলে দেশব্যাপী বিক্ষোভের ডাক

‘রিফাত হত্যায় জড়িত ১৩ জন শনাক্ত, অচিরেই ধরা পড়বে’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বরগুনায় প্রকাশ্যে সড়কে স্ত্রীর সামনে রিফাত শরিফকে কুপিয়ে হত্যার ঘটনায় জড়িত মোট ১৩ জনকে শনাক্ত করার কথা জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল।

ওই হত্যাকাণ্ডের সঙ্গে যারা জড়িত ছিল, তাদের অধিকাংশই ধরা পড়েছে বলে জানিয়ে সাংবাদিকদের স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘বাকিরা অচিরেই ধরা পড়বে, আপনারা নিশ্চিন্ত থাকেন।’

আজ শুক্রবার ঢাকার নাজিমুদ্দিন রোডে পুরাতন কেন্দ্রীয় কারাগারে ইতিহাস, ঐতিহাসিক ভবন সংরক্ষণ ও পারিপার্শ্বিক উন্নয়ন শীর্ষক প্রকল্পের কাজের উদ্বোধন অনুষ্ঠান শেষে স্বরাষ্ট্রমন্ত্রী সাংবাদিকদের এ কথা জানান।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘এখন পর্যন্ত তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। অন্য আসামিদের গ্রেপ্তারে চেষ্টা করছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। আমাদের পুলিশ এবং গোয়েন্দারা অত্যন্ত দক্ষ। খুব শিগগির দেখবেন ১৩ জনের সবাইকেই আমরা ধরে ফেলেছি। আমাদের নজর এড়িয়ে কেউ বেরোতে পারবে না।’

এ ছাড়া আসামিদের কেউ যাতে দেশত্যাগ করতে না পারে, সে জন্য দেশের সব বিমানবন্দর, স্থলবন্দর ও নৌবন্দরে সতর্কতা জারি করা হয়েছে বলে জানান মন্ত্রী।

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ