সোমবার, ২২ জুন ২০২৬ ।। ৮ আষাঢ় ১৪৩৩ ।। ৭ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
শরীফাতুন্নিছা মহিলা মাদরাসার বার্ষিক পুরস্কার বিতরণী-২০২৬ অনুষ্ঠিত ‘দেশের ২০ লাখ কওমি শিক্ষার্থী বাজেট বৈষম্যের শিকার’  রাজধানীতে চলন্ত বাইকে ইট নিক্ষেপে আহত সাজিদ মারা গেছেন ফেনীতে নূরানী বোর্ডের প্রথম পর্যায়ের ষান্মাসিক জোড় অনুষ্ঠিত সন্ধ্যার মধ্যে ১১ জেলায় ৬০ কিমি বেগে ঝড়সহ বজ্রবৃষ্টির শঙ্কা মক্কায় প্রদর্শিত হচ্ছে ১৪৫ বছরের পুরোনো ঐতিহাসিক মার্বেল ফলক ‘বাংলাদেশ-মালয়েশিয়া মুক্ত বাণিজ্য চুক্তির আলোচনা এগিয়ে নিতে সম্মত’  মানবতার অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন মহারাষ্ট্রের মুসলিমরা ‘নতুন কুঁড়ি’ জাতীয় হিফজুল কুরআন ও সিরাত প্রতিযোগিতা ২৬ জুন কাতারে সড়ক দুর্ঘটনায় পাঁচ প্রবাসীর মৃত্যুতে জমিয়ত সভাপতির শোক

কুমিল্লায় বিজিবির সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ নিহত ১

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: কুমিল্লায় বিজিবির সাথে ‘বন্দুকযুদ্ধে’ শ্রী প্রশান্ত কুমার দাস (২৯) নামে এক মাদক ব্যবসায়ী নিহত হয়েছেন। ঘটনাস্থল থেকে ৪ হাজার ৩৮৫ পিছ ইয়াবা এবং ৩০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।

শুক্রবার ভোরে জেলার সদর উপজেলার বিবিরবাজার সীমান্তে এ ঘটনা ঘটে। নিহত শ্রী প্রশান্ত কুমার দাস নগরীর মোগলটুলী এলাকার বাদল চন্দ্র দাসের ছেলে।

১০ বিজিবির অধিনায়ক লে. কর্নেল আবু মুহাম্মদ মহিউদ্দিন জানান, সদর উপজেলার ভারত সীমান্তবর্তী বিবিরবাজার এলাকায় বিজিবির একটি দল মাদক বিরোধী অভিযান পরিচালনার সময় মাদক চোরাকারবারীরা বিজিবিকে লক্ষ্য করে গুলি ছোড়ে।

এসময় বিজিবিও আত্মরক্ষার্থে পাল্টা গুলি ছোড়ে। এতে এক মাদক ব্যবসায়ী আহত হয়। পরে তাকে উদ্ধার করে আশংকাজনক অবস্থায় কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরে ময়নাতদন্তের জন্য তাকে মর্গে প্রেরণ করা হয়।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ