বুধবার, ১৪ অক্টোবর ২০২৬ ।। ২৯ আশ্বিন ১৪৩৩ ।। ৩ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
‘জ্ঞান-গরিমায় উঁচু পাহাড় ছিলেন মাওলানা সাঈদুর রহমান আজমি নদভি’ ড. ইউনূসকে হেনস্তার নিন্দা ও প্রতিবাদ সাবেক ধর্ম উপদেষ্টার  আল্লামা নুরুল হকের ইন্তেকালে ন্যাশনাল ওলামা অ্যালায়েন্সের শোক একাগ্রতার সালাত টঙ্গীতে ওষুধ কারখানায় আগুন নিয়ন্ত্রণে যোগ দিয়েছে সেনাবাহিনী-বিজিবি ‘আল্লামা নূরুল হক বটগ্রামীর শূন্যতা সহজে পূরণ হওয়ার নয়’  চীনের ঋণনির্ভরতা কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ: অর্থমন্ত্রী আল্লামা নুরুল হকের ইন্তেকালে জমিয়তের শোক সৌদিগামী ৮৬ ফ্লাইট বাতিল, আটকা ১৩ হাজারের বেশি যাত্রী আল্লামা নূরুল হক বটগ্রামীর ইন্তেকালে সচেতন আহলে সুন্নাত ফেডারেশন’র শোক

আইসিইউতে এরশাদ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা ও জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদকে গুরুতর অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে বলে জানা গেছে।

আজ বুধবার (২৬ জুন) সকালে এরশাদ সম্মিলিত সামরিক হাসপাতাল সিএমএইচে ভর্তি হয়েছেন বলে সংবাদমাধ্যমকে নিশ্চিত করেছেন তার ভাই জাতীয় পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও তার ছোট ভাই গোলাম মোহাম্মদ কাদের।

দলীয় নেতাকর্মীদের উদ্দেশে গোলাম মোহাম্মদ কাদের বলেন, পল্লীবন্ধু হুসেইন মুহম্মদ এরশাদের শরীর আজ ভালো নেই। তিনি সকালে সিএমএইচে গিয়েছেন।

এরশাদের ব্যক্তিগত কর্মকর্তারা সংবাদমাধ্যমকে জানিয়েছেন, স্যার চেকআপের জন্য নিয়মিত সিএমএইচে যান। সেখানে তার চিকিৎসা হয়। যখন খারাপ লাগে তখনই উনি সিএমএইচে যান। তবে একটি বিশ্বস্ত সূত্রে জানা গেছে, সাবেক এ রাষ্ট্রপতিকে ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ