বুধবার, ১৪ অক্টোবর ২০২৬ ।। ২৯ আশ্বিন ১৪৩৩ ।। ৩ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
‘জ্ঞান-গরিমায় উঁচু পাহাড় ছিলেন মাওলানা সাঈদুর রহমান আজমি নদভি’ ড. ইউনূসকে হেনস্তার নিন্দা ও প্রতিবাদ সাবেক ধর্ম উপদেষ্টার  আল্লামা নুরুল হকের ইন্তেকালে ন্যাশনাল ওলামা অ্যালায়েন্সের শোক একাগ্রতার সালাত টঙ্গীতে ওষুধ কারখানায় আগুন নিয়ন্ত্রণে যোগ দিয়েছে সেনাবাহিনী-বিজিবি ‘আল্লামা নূরুল হক বটগ্রামীর শূন্যতা সহজে পূরণ হওয়ার নয়’  চীনের ঋণনির্ভরতা কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ: অর্থমন্ত্রী আল্লামা নুরুল হকের ইন্তেকালে জমিয়তের শোক সৌদিগামী ৮৬ ফ্লাইট বাতিল, আটকা ১৩ হাজারের বেশি যাত্রী আল্লামা নূরুল হক বটগ্রামীর ইন্তেকালে সচেতন আহলে সুন্নাত ফেডারেশন’র শোক

দুদকের মামলায় কারাগারে রেল পরিদর্শক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: অবৈধ সম্পদ অর্জনের মামলায় রেলওয়ে পরিদর্শক অলী উল্লাহ সুমনকে (৩২) কারাগারে পাঠিয়েছে আদালত।

আজ মঙ্গলবার বিকালে চট্টগ্রাম মহানগর আদালত- ৩ এর বিচারক শফিউদ্দিন তার জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।

দুপুর ২টার দিকে আগ্রাবাদ এলাকা থেকে সুমনকে গ্রেপ্তার করে দুর্নীতি দমন কমিশন (দুদক)। দুদক জেলা কার্যালয় ২-এর উপ সহকারী পরিচালক শরীফ উদ্দিন রেল পরিদর্শক অলী উল্লাহ সুমনকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন।

২০১৮ সালের ৪ সেপ্টেম্বর তার বিরুদ্ধে কোতোয়ালি থানায় মানি লন্ডারিংয়ের অভিযোগে মামলা দায়ের করা হয় বলে জানান দুদকের এই কর্মকর্তা।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ