বৃহস্পতিবার, ২৭ আগস্ট ২০২৬ ।। ১২ ভাদ্র ১৪৩৩ ।। ১৪ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
পুকুরে গোসলে নেমে প্রাণ গেল দুই মাদরাসা ছাত্রের দুই হিন্দু অনাথ ভাইকে মানুষ করে বিয়ে দিলেন মুসলিম দম্পতি বিজয় দিবসে ৮ হাজার ২৯৯ বন্দিকে মুক্তি দিলো তালেবান সরকার ইউপি নির্বাচনে ফের চেয়ারম্যান পদে প্রার্থী হচ্ছেন রফিকুজ্জামান অনু নূরানী তালীমুল কুরআন বোর্ডের মুয়াল্লিম প্রশিক্ষণ কোর্সে ভর্তি চলছে জাতীয় সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত স্পিকার হাফিজ উদ্দিন আহমদ ফুটপাত দখল করে ব্যবসা নয়, নির্দেশনা না মানলে কঠোর ব্যবস্থা: ডিএসসিসি স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে উত্তপ্ত সংসদ মাছ ধরতে গিয়ে নদীতে ডুবে দুই শিশুর মৃত্যু ‘জাতিসংঘ সভাপতির পদ কোনো এক দেশের স্বার্থে ব্যবহারের সুযোগ নেই’ 

মিশকাতের সিলেবাস ‘সমন্বয়ের’ লক্ষ্যে হাটহাজারী যাচ্ছে বেফাকের প্রতিনিধি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আবদুল্লাহ তামিম: বাংলাদেশ কওমি মাদরাসা শিক্ষাবোর্ড -বেফাকের  আওতাধীন সব মাদরাসায় মিশকাত (ফযিলত ২য়) জামাতের সিলেবাস এক ও অভিন্ন করার দাবি এবং সিলেবাসের সমন্বয়ের লক্ষ্যে  হাটহাজারী মাদরাসায় যাবেন বেফাকের প্রতিনিধি দল। আগামী মঙ্গলবার চট্রগামের হাটহাজারী মাদরাসায় এ বিষয়ে একটি বৈঠক অনুষ্ঠিত হবে।

আজ রোববার সকালে  ঢাকার জামিয়া ইমদাদুল উলুম ফরিদাবাদ মাদরাসায়  বেফাকের খাস কমিটির বৈঠকে  এ সিদ্ধান্ত হয়। বৈঠকে হাটহাজারী মাদরাসার মহাপরিচালক, বেফাকের চেয়ারম্যান আল্লামা শাহ আহমদ শফী সভাপতি ছিলেন। উপস্থিত ছিলেন গুরুত্বপূর্ণ নেতৃবৃন্দ।

একাধিক সূত্রে জানা যায়, চট্টগ্রামের হাটহাজারী মাদরাসাসহ দেশের ছয়টি মারকাজে মিশকাত (ফযিলত ২য়) সিলেবাসে কিছুটা ভিন্নতা আছে। আছে সিলেবাসের সমন্বয় হীনতাও।

সেই ভিন্নতা দূর করা এবং সিলেবাসের সমন্বয়ের লক্ষ্যে এ প্রতিনিধি দল হাটহাজারী মাদরাসায় যাচ্ছেন। সেখানে একটি বৈঠকও করবেন ।

চট্টগ্রাম, ভোলা, নোয়াখালীসহ আরো  ৬টি মারকাজের দায়িত্বশীলসহ বেফাকের প্রতিনিধি দল মিশকাতের সিলেবাস সমন্বয়ের লক্ষ্যে হাটহাজারী মাদরাসায় মঙ্গলবার একটি জরুরি বৈঠকে বসবেন।

আজ বেফাকের খাস কমিটির বৈঠকে উপস্থিত ছিলেন- বেফাকের সিনিয়র সহ-সভাপতি আল্লামা আশরাফ আলী,সহ-সভাপতি মুফতি মুহাম্মদ ওয়াক্কাস, মাওলানা সাজিদুর রহমান, মধুপুরের পীর আল্লামা আবদুল হামিদ, মুফতি ফয়জুল্লাহ, বেফাকের মহাসচিব মাওলানা আবদুল কুদ্দুস, বেফাকের সহকারী মহাসচিব  মাওলানা মাহফুজুল হক, মুফতি নুরুল আমীন প্রমুখ।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ