বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬ ।। ১০ আষাঢ় ১৪৩৩ ।। ১০ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
‘খতমে নবুওয়ত সংরক্ষণ কমিটি বাংলাদেশ’ নেত্রকোণা জেলা কমিটি গঠন সম্পন্ন সিঙ্গাপুর থেকে ১ হাজার ৩৫৬ কোটি টাকায় ২ কার্গো এলএনজি কিনছে সরকার দাবি না মানলে অর্থ মন্ত্রণালয় ও বাংলাদেশ ব্যাংক ঘেরাওয়ের হুঁশিয়ারি কোরআনের আয়াতের ব্যাখ্যা নিয়ে সংসদে উত্তাপ খামেনির রাষ্ট্রীয় জানাজা ও দাফনে মোদিকে আমন্ত্রণ জানাল ইরান ইসলামী ব্যাংকের এমডি নিয়োগে মনোনয়ন চূড়ান্ত: অর্থমন্ত্রী দেশ চলে ভালোবাসা ও সম্প্রীতিতে, ঘৃণায় নয়: মাওলানা আরশাদ মাদানী বিশ্ববাজারে আরও কমলো স্বর্ণের দাম, ২ সপ্তাহের মধ্যে সর্বনিম্নে আরজাবাদে ছাত্র জমিয়তের নির্বাচিত দায়িত্বশীলদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত শায়খে চরমোনাইর বিরুদ্ধে মামলা প্রত্যাহার না হলে দেশব্যাপী বিক্ষোভের ডাক

৩ ঘণ্টার ব্যবধানে চট্টগ্রাম কারাগারে ২ বন্দীর মৃত্যু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: চট্টগ্রাম কারাগারে ৩ ঘণ্টার ব্যবধানে দুই বন্দির মৃত্যু হয়েছে। এর মধ্যে জলাতঙ্ক রোগে আক্রান্ত এক নারী বন্দীকে খাগড়াছড়ি কারাগার থেকে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে আনার পথে মারা গেছেন। অপর জন চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে ছিলেন।

গতকাল বুধবার (১৯ জুন) রাতে দুই বন্দীর মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল ‍সুপার মোহাম্মদ কামাল হোসেন।

মৃতরা হলেন- পাবর্ত্য জেলা খাগড়াছড়ি সদরের ধরণী ত্রিপুরার স্ত্রী বিলাতি ত্রিপুরা (৪৫) ও কুমিল্লার মুরাদনগর উপজেলার নুরুল ইসলামের ছেলে ওমর ফারুক (৫৭)।

ওমর ফারুকের মৃত্যুর বিষয়ে তিনি বলেন, ‘রাত দেড়টার দিকে হঠাৎ ওমর ফারুক বুকে ব্যাথা অনুভব করতে থাকেন।

প্রথমে কারা হাসপাতালে এবং অবস্থার অবনতি হলে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। রাত ২টার দিকে তিনি মারা যান। হৃদরোগে আক্রান্ত হয়ে তার মৃত্যু হয়েছে বলে চিকিৎসা সনদে উল্লেখ আছে।’

গত মার্চে নগরীর কোতোয়ালী থানায় মাদক আইনে দায়ের হওয়া একটি মামলার আসামি ওমর ফারুক। মামলা নম্বর- ৮৭ (০৩) ২০১৯। তার হাজতী নম্বর- ৬৩৬৮।

বিলাতি চাকমা মারামারি ও ভাঙচুরের অভিযোগে খাগড়াছড়ি সদর থানায় গত এপ্রিলে দায়ের হওয়া একটি মামলার আসামি। তার মামলা নম্বর- ১ (০৪) ২০১৯।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ