সোমবার, ২২ জুন ২০২৬ ।। ৮ আষাঢ় ১৪৩৩ ।। ৭ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
‘উপকূলীয় দেশ হিসেবে সমুদ্র খাতে আরও মনোযোগী হতে হবে’  ইসলামী ছাত্র আন্দোলন বরিশাল মহানগরের তৃণমূল প্রতিনিধি সভা অনুষ্ঠিত সড়ক দুর্ঘটনায় আহত নেতার শয্যাপাশে এমপি মুফতি মুহাম্মাদুল্লাহ শুলকবহর মাদরাসার মুহাদ্দিস মাওলানা আব্দুর রহীম আনোয়ারীর ইন্তেকাল ফিলিপাইনে স্কুলে বন্দুকধারীর হামলা: নিহত ৩, আহত ৫ ইমাম-খতিব নেবে পলাশপুর কেন্দ্রীয় জামে মসজিদ শরীফাতুন্নিছা মহিলা মাদরাসার বার্ষিক পুরস্কার বিতরণী-২০২৬ অনুষ্ঠিত ‘দেশের ২০ লাখ কওমি শিক্ষার্থী বাজেট বৈষম্যের শিকার’  রাজধানীতে চলন্ত বাইকে ইট নিক্ষেপে আহত সাজিদ মারা গেছেন ফেনীতে নূরানী বোর্ডের প্রথম পর্যায়ের ষান্মাসিক জোড় অনুষ্ঠিত

মোহাম্মদপুরে র‌্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ যুবক নিহত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: রাজধানীর মোহাম্মদপুরে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ অজ্ঞাত পরিচয়ে এক যুবক (২৫) নিহত হয়েছেন।

বৃহস্পতিবার ভোর পৌনে ৪টার দিকে মোহাম্মদপুর থানাধীন বছিলা সিটির শেষ মাথায় নদীর পাড়ে এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে।

নিহত যুবকের কাছ থেকে দুটি পিস্তল, ছুরি, চাপাতি উদ্ধার করা হয়েছে বলে র‌্যাবের দাবি।

মোহাম্মদপুর থানার সাব ইন্সপেক্টর শাহীদুল ইসলাম জানান, মোহাম্মদপুর থানাধীন বছিলা সিটির শেষ মাথায় র‌্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে এক যুবকের মৃত্যু হয়েছে। মরদেহ উদ্ধার করে সোহরাওয়ার্দী হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

সুরতহাল প্রতিবেদন অজ্ঞাত হিসেবে উল্লেখ করা হয়েছে। ওই যুবকের নাম-ঠিকানা জানার চেষ্টা চলছে বলে জানান পুলিশের ওই কর্মকর্তা।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ