সোমবার, ২২ জুন ২০২৬ ।। ৮ আষাঢ় ১৪৩৩ ।। ৭ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
‘উপকূলীয় দেশ হিসেবে সমুদ্র খাতে আরও মনোযোগী হতে হবে’  ইসলামী ছাত্র আন্দোলন বরিশাল মহানগরের তৃণমূল প্রতিনিধি সভা অনুষ্ঠিত সড়ক দুর্ঘটনায় আহত নেতার শয্যাপাশে এমপি মুফতি মুহাম্মাদুল্লাহ শুলকবহর মাদরাসার মুহাদ্দিস মাওলানা আব্দুর রহীম আনোয়ারীর ইন্তেকাল ফিলিপাইনে স্কুলে বন্দুকধারীর হামলা: নিহত ৩, আহত ৫ ইমাম-খতিব নেবে পলাশপুর কেন্দ্রীয় জামে মসজিদ শরীফাতুন্নিছা মহিলা মাদরাসার বার্ষিক পুরস্কার বিতরণী-২০২৬ অনুষ্ঠিত ‘দেশের ২০ লাখ কওমি শিক্ষার্থী বাজেট বৈষম্যের শিকার’  রাজধানীতে চলন্ত বাইকে ইট নিক্ষেপে আহত সাজিদ মারা গেছেন ফেনীতে নূরানী বোর্ডের প্রথম পর্যায়ের ষান্মাসিক জোড় অনুষ্ঠিত

পর্দা সংক্রান্ত মেননের বক্তব্য দায়িত্বজ্ঞানহীন: পীর সাহেব চরমোনাই

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর নায়েবে আমির মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করীম রাশেদ খান মেননের বক্তব্য ‘হিজাব তো আর আমাদের দেশের সংস্কৃতি না এটা সউদী আরবের, তাহলে এটা আমরা কেন পরবো’ এ ধরনের দায়িত্বজ্ঞানহীন ধর্মবিদ্বেষী বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিছেন।

তিনি বলেন, হিজাব বা পর্দা এটা কোন দেশের বা গোষ্ঠীর নয়, বরং এটা ইসলামের বিধান। মুসলমান হিসেবে সকলের এ বিধানের প্রতি শ্রদ্ধাবোধ থাকতে হবে। শরীয়তের বিধান নিয়ে কেউ তামাশা করলে তার ঈমান থাকে না।

গতকাল বিকেলে বগুড়া জেলার শিবগঞ্জ জামিয়া এমদাদুল উলুম মাদরাসার বার্ষিক সবক উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

শায়খে চরমোনাই বলেন, ইসলামের বিধান সবার জন্য সমান। মেননরা এর আগেও ইসলাম নিয়ে কটূক্তিপূর্ণ বক্তব্য দিয়ে মুসলিম উম্মাহকে ব্যথিত ও মর্মাহত করেছে। অবিলম্বে মেননকে এ ধরনের জ্ঞানহীন বক্তব্যের জন্য তওবা করতে হবে এবং মুসলিম উম্মাহর কাছে ক্ষমা চাইতে হবে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ