সোমবার, ২২ জুন ২০২৬ ।। ৮ আষাঢ় ১৪৩৩ ।। ৭ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
‘উপকূলীয় দেশ হিসেবে সমুদ্র খাতে আরও মনোযোগী হতে হবে’  ইসলামী ছাত্র আন্দোলন বরিশাল মহানগরের তৃণমূল প্রতিনিধি সভা অনুষ্ঠিত সড়ক দুর্ঘটনায় আহত নেতার শয্যাপাশে এমপি মুফতি মুহাম্মাদুল্লাহ শুলকবহর মাদরাসার মুহাদ্দিস মাওলানা আব্দুর রহীম আনোয়ারীর ইন্তেকাল ফিলিপাইনে স্কুলে বন্দুকধারীর হামলা: নিহত ৩, আহত ৫ ইমাম-খতিব নেবে পলাশপুর কেন্দ্রীয় জামে মসজিদ শরীফাতুন্নিছা মহিলা মাদরাসার বার্ষিক পুরস্কার বিতরণী-২০২৬ অনুষ্ঠিত ‘দেশের ২০ লাখ কওমি শিক্ষার্থী বাজেট বৈষম্যের শিকার’  রাজধানীতে চলন্ত বাইকে ইট নিক্ষেপে আহত সাজিদ মারা গেছেন ফেনীতে নূরানী বোর্ডের প্রথম পর্যায়ের ষান্মাসিক জোড় অনুষ্ঠিত

ইন্দোনেশীয় বিমান বিধ্বস্ত, চারজনের বিরুদ্ধে হত্যা মামলা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ২০১৪ সালে গোলাবর্ষণে এমএইচ-১৭ বিমান বিধ্বস্ত করার দায়ে চার জনকে হত্যার দায়ে অভিযুক্ত করেছে আন্তর্জাতিক তদন্তকারীরা। পূর্বাঞ্চলীয় ইউক্রেনে বিমান বিধ্বস্তের ঘটনায় ২৯৮ জন নিহত হয়েছিল।

বুধবার (১৯ জুন) ডাচ নেতৃত্বাধীন দলটি জানিয়েছে, মালয়েশিয়া এয়ারলাইন্সের বিমান বিধ্বস্ত হওয়ার কারণে রাশিয়ার নাগরিক ইগোর গিরিকিন, সার্জি ডুবিনস্কি ও ওলেগ পুলাতভ এবং ইউক্রেনীয় লিওনিদ খারচেনকোর বিরুদ্ধে বিচার চলবে।

নিহতদের আত্মীয়স্বজনরা জানান, ২০২০ সালের মার্চ মাসে হত্যার দায়ে আসামিদের বিচার শুরু হবে বলে তাদেরকে জানানো হয়েছে। প্রসিকিউটররা আসামিদের অনুপস্থিতিতে বিচারের চেষ্টা চালাচ্ছে, কারণ রাশিয়া তাদের নাগরিকদের বিচারের জন্য প্রত্যর্পণ করে না।

তবে রাশিয়া এমএইচ-১৭ এর বিধ্বস্ত করার ব্যাপারে জড়িত থাকার অভিযোগ অস্বীকার করে আসছে। বুধবার ইউক্রেনীয় আসামি গিরকিন বলেছেন, ইউক্রেনীয় বিচ্ছিন্নতাবাদীরাও জড়িত ছিল না।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ