বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬ ।। ১০ আষাঢ় ১৪৩৩ ।। ১০ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
‘খতমে নবুওয়ত সংরক্ষণ কমিটি বাংলাদেশ’ নেত্রকোণা জেলা কমিটি গঠন সম্পন্ন সিঙ্গাপুর থেকে ১ হাজার ৩৫৬ কোটি টাকায় ২ কার্গো এলএনজি কিনছে সরকার দাবি না মানলে অর্থ মন্ত্রণালয় ও বাংলাদেশ ব্যাংক ঘেরাওয়ের হুঁশিয়ারি কোরআনের আয়াতের ব্যাখ্যা নিয়ে সংসদে উত্তাপ খামেনির রাষ্ট্রীয় জানাজা ও দাফনে মোদিকে আমন্ত্রণ জানাল ইরান ইসলামী ব্যাংকের এমডি নিয়োগে মনোনয়ন চূড়ান্ত: অর্থমন্ত্রী দেশ চলে ভালোবাসা ও সম্প্রীতিতে, ঘৃণায় নয়: মাওলানা আরশাদ মাদানী বিশ্ববাজারে আরও কমলো স্বর্ণের দাম, ২ সপ্তাহের মধ্যে সর্বনিম্নে আরজাবাদে ছাত্র জমিয়তের নির্বাচিত দায়িত্বশীলদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত শায়খে চরমোনাইর বিরুদ্ধে মামলা প্রত্যাহার না হলে দেশব্যাপী বিক্ষোভের ডাক

৩৭টি মামলার মধ্যে ৩৫টিতে জামিন পেলেন খালেদা জিয়া

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সম্পর্কে কটূক্তি ও ধর্মীয় অনুভুতিতে আঘাত হানায় মানহানির দুই মামলায় খালেদা জিয়াকে ৬ মাসের জামিন দিয়েছেন আদালত।

খালেদার বিরুদ্ধে চালু হওয়া ৩৭টি মামলার মধ্যে ৩৫টিতেই জামিন হয়েছে।
কারারুদ্ধ বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া আরো দুটি মামলায় জামিন পেয়েছেন।

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সম্পর্কে কটূক্তি এবং ধর্মীয় অনুভুতিতে আঘাত হানায় মানহানির দুই মামলায় খালেদা জিয়াকে ৬ মাসের জামিন দিয়েছেন আদালত।

তার আইনজীবীরা বলছেন, খালেদার মুক্তি পাওয়া এখন সময়ের ব্যাপার মাত্র। সরকারি কৌঁসুলিরা বলছেন, আইনি লড়াইয়ে তিনি জিতে গেলে সরকারের এখানে কিছু করার নেই।

জিয়া চ্যারিটেবল ট্রাস্ট ও জিয়া অরফানেজ ট্রাস্ট এ দুটি মামলায় সাজাপ্রাপ্ত হয়ে খালেদা জিয়া কারাগারে রয়েছেন। এ দুই মামলায় খালেদার ১৭ বছরের কারাদণ্ড হয়েছে। ১৬ মাস যাবত খালেদা কারাগারে রয়েছেন।

খালেদার আইনজীবী ব্যারিস্টার কায়সার কামাল বলেন, জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলায় হাইকোর্টে জামিন শুনানির আবেদন করা হয়েছে। কিন্তু আদালত বলে দিয়েছেন নিম্ন আদালত থেকে নথি আসার পর জামিন শুনানি হবে।

ওদিকে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মঙ্গলবার এক অনুষ্ঠানে বলেছেন, খালেদা জিয়ার মুক্তি পাওয়ার বিষয়টি নির্ভর করছে আদালতের ওপর।

তিনি বলেন, বিচার বিভাগ স্বাধীনভাবে দায়িত্ব পালন করছে। এখানে সরকারের কোন হস্তক্ষেপ নেই। আজকের জামিন তার একটি দৃষ্টান্ত।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ