সোমবার, ২২ জুন ২০২৬ ।। ৮ আষাঢ় ১৪৩৩ ।। ৭ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
‘উপকূলীয় দেশ হিসেবে সমুদ্র খাতে আরও মনোযোগী হতে হবে’  ইসলামী ছাত্র আন্দোলন বরিশাল মহানগরের তৃণমূল প্রতিনিধি সভা অনুষ্ঠিত সড়ক দুর্ঘটনায় আহত নেতার শয্যাপাশে এমপি মুফতি মুহাম্মাদুল্লাহ শুলকবহর মাদরাসার মুহাদ্দিস মাওলানা আব্দুর রহীম আনোয়ারীর ইন্তেকাল ফিলিপাইনে স্কুলে বন্দুকধারীর হামলা: নিহত ৩, আহত ৫ ইমাম-খতিব নেবে পলাশপুর কেন্দ্রীয় জামে মসজিদ শরীফাতুন্নিছা মহিলা মাদরাসার বার্ষিক পুরস্কার বিতরণী-২০২৬ অনুষ্ঠিত ‘দেশের ২০ লাখ কওমি শিক্ষার্থী বাজেট বৈষম্যের শিকার’  রাজধানীতে চলন্ত বাইকে ইট নিক্ষেপে আহত সাজিদ মারা গেছেন ফেনীতে নূরানী বোর্ডের প্রথম পর্যায়ের ষান্মাসিক জোড় অনুষ্ঠিত

শুভবুদ্ধির উদয় হলে ইফা ডিজি নিজেই পদত্যাগ করবেন, আশা ধর্ম প্রতিমন্ত্রীর

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ইসলামিক ফাউন্ডেশনের অচলাবস্থা কাটাতে এর মহাপরিচালক নিজেই পদত্যাগ করবেন বলে আশা প্রকাশ করেছেন ধর্ম প্রতিমন্ত্রী শেখ মো. আব্দুল্লাহ।

আজ মঙ্গলবার দুপুর দেড়টার দিকে সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।

শেখ মো. আব্দুল্লাহ বলেন, ‘মন্ত্রণালয়ের পক্ষ থেকে ইসলামিক ফাউন্ডেশনের ডিজিকে পদত্যাগ করতে বলা হবে না। শুভবুদ্ধির উদয় হলে, আশা করি তিনি নিজেই পদত্যাগ করবেন।’

এ সময় ইফার অচলাবস্থা মোটেও কাম্য নয় বলে মন্তব্য করেছেন ধর্ম প্রতিমন্ত্রী। তিনি বলেন, ‘সংগঠনটিতে অনিয়ম ও বিশৃঙ্খলা হলে তা তদন্ত করবে মন্ত্রণালয়।’

এদিকে, সোমবার (১৭ জুন) সংস্থাটির পরিচালক ও প্রকল্প পরিচালকরা এ বিষয়ে বৈঠক করেছেন। সেখানে ইফা’র ২০ জন পরিচালক পদ মর্যাদার কর্মকর্তা উপস্থিত ছিলেন। বৈঠকে সিদ্ধান্ত হয়, সামীম মোহাম্মদ আফজালকে তারা অনুরোধ করবেন তিনি যেন স্বেচ্ছায় অব্যাহতি নেন।

প্রসঙ্গত, সামীম মোহাম্মদ আফজাল জুডিশিয়াল সার্ভিসে ১৯৮৩ সালে যোগদান করেন। ২০০৯ সালের জানুয়ারিতে ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক হিসেবে নিয়োগ পান তিনি। অভিযোগ রয়েছে— নিয়োগ, পদোন্নতিসহ নানা বিষয়ে অনিয়ম করেছেন তিনি। গত ১০ জুন তাকে কারণ দর্শানোর নোটিশ দেয় ধর্ম মন্ত্রণালয়।

আরএম/

 


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ