মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
হজ ব্যবস্থাপনা ও হজ প্যাকেজ নিয়ে কিছু কথা ভুল সংশোধনের সুযোগ পাচ্ছেন নতুন ভোটাররা ব্যক্তিগত মন্তব্যের জন্য সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ৩২৯ মহানগর দক্ষিণের কাউন্সিল সফল করতে রামপুরা নেতাদের সঙ্গে জমিয়তের মতবিনিময় ‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন

সহায়তা বন্ধ করে দেওয়া হবে, মিয়ানমারকে জাতিসংঘ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: রোহিঙ্গা ইস্যু নিয়ে মিয়ানমারকে হুমকি দিল জাতিসংঘ। এবার তাদেরকে দেওয়া সহায়তা প্রত্যাহার করে নেওয়ার হুমকি দিয়েছে সংস্থাটি।

মিয়ানমারে রোহিঙ্গা মুসলিমদের বিরুদ্ধে মিয়ানমার সরকারের জাতিবিদ্বেষী নীতির কারণেই এমন হুমকি দেওয়া হয়েছে বলে জানা যায়।

ইতোমধ্যে মিয়ানমারে জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী নাট ওস্টবি দেশটির সরকারকে চিঠি দিয়ে এ বার্তা জানিয়ে দিয়েছেন।

চিঠির বরাত দিয়ে গার্ডিয়ানের প্রতিবেদনে বলা হয়, যেসব রোহিঙ্গা অভ্যন্তরীণ বাস্তুচ্যুতির শিকার হয় তাদের ক্ষেত্রে মৌলিক পরিবর্তন না এলে ত্রাণ সহায়তা বন্ধ করে দেবে জাতিসংঘ এবং তাদের মানবাধিকার অংশীদাররা।

সাত বছর আগে রাখাইনে সহিংসতা শুরুর পর বাস্তুচ্যুত হয়ে পড়া রোহিঙ্গা জনগোষ্ঠীদের জন্য স্থাপন করা হয় আইডিপি ক্যাম্প। তখন থেকেই এই ক্যাম্পে সহায়তা দিয়ে আসছে জাতিসংঘ।

২০১৭ সালের আগস্টে নতুন করে সহিংসতা শুরু হলে ৭ লাখের বেশি রোহিঙ্গা মুসলিম মিয়ানমার থেকে পালিয়ে বাংলাদেশে আশ্রয় নিয়েছে।

তবে এখনও বহু রোহিঙ্গা রাখাইনের আইডিপি ক্যাম্পেই আছে। ৬ জুনের ওই চিঠিতে বলা হয়েছে, মৌলিক অধিকার ও চলাফেরার স্বাধীনতা নিশ্চিত হলেই এখন থেকে সহায়তা দেওয়া হবে।

সূত্র: গার্ডিয়ান

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ