বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬ ।। ১০ আষাঢ় ১৪৩৩ ।। ১০ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
‘খতমে নবুওয়ত সংরক্ষণ কমিটি বাংলাদেশ’ নেত্রকোণা জেলা কমিটি গঠন সম্পন্ন সিঙ্গাপুর থেকে ১ হাজার ৩৫৬ কোটি টাকায় ২ কার্গো এলএনজি কিনছে সরকার দাবি না মানলে অর্থ মন্ত্রণালয় ও বাংলাদেশ ব্যাংক ঘেরাওয়ের হুঁশিয়ারি কোরআনের আয়াতের ব্যাখ্যা নিয়ে সংসদে উত্তাপ খামেনির রাষ্ট্রীয় জানাজা ও দাফনে মোদিকে আমন্ত্রণ জানাল ইরান ইসলামী ব্যাংকের এমডি নিয়োগে মনোনয়ন চূড়ান্ত: অর্থমন্ত্রী দেশ চলে ভালোবাসা ও সম্প্রীতিতে, ঘৃণায় নয়: মাওলানা আরশাদ মাদানী বিশ্ববাজারে আরও কমলো স্বর্ণের দাম, ২ সপ্তাহের মধ্যে সর্বনিম্নে আরজাবাদে ছাত্র জমিয়তের নির্বাচিত দায়িত্বশীলদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত শায়খে চরমোনাইর বিরুদ্ধে মামলা প্রত্যাহার না হলে দেশব্যাপী বিক্ষোভের ডাক

তুরস্কে অভিবাসী বহনকারী নৌকা ডুবে নিহত ৯

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: তুরস্ক উপকূলে অভিবাসী বহনকারী নৌকা ডুবে নয়জন নিহত হয়েছেন। নৌকাটি অভিবাসীদের নিয়ে গ্রিসে যাচ্ছিল।

কোস্টগার্ড আরও জানায়, বোড্রাম উপকূলে ইজিয়ান সাগরে নৌকাডুবির ঘটনায় ৩১ অভিবাসীকে উদ্ধার করা হয়েছে। এলাকাটি গ্রিসের কুস দ্বীপের কাছাকাছি।

এক বিবৃতিতে কোস্টাগার্ড জানায়, সোমবার ৩২ মিটার (১০৫ ফুট) গভীরতায় নৌকাটির ধ্বংসাবশেষের ভেতর থেকে আটজনের লাশ উদ্ধার করা হয়।

কোস্টগার্ডের দুটি নৌকা, একটি হেলিকপ্টার ও ডুবুরিদের একটি দল তল্লাশি ও উদ্ধার অভিযান অব্যাহত রেখেছে বলে বিবৃতিতে জানানো হয়েছে। নৌকাডুবির ঘটনায় এখনো একজন অভিবাসী নিখোঁজ রয়েছেন।

নৌকাটি ডুবে যাওয়ার কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ