বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬ ।। ১০ আষাঢ় ১৪৩৩ ।। ১০ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
‘খতমে নবুওয়ত সংরক্ষণ কমিটি বাংলাদেশ’ নেত্রকোণা জেলা কমিটি গঠন সম্পন্ন সিঙ্গাপুর থেকে ১ হাজার ৩৫৬ কোটি টাকায় ২ কার্গো এলএনজি কিনছে সরকার দাবি না মানলে অর্থ মন্ত্রণালয় ও বাংলাদেশ ব্যাংক ঘেরাওয়ের হুঁশিয়ারি কোরআনের আয়াতের ব্যাখ্যা নিয়ে সংসদে উত্তাপ খামেনির রাষ্ট্রীয় জানাজা ও দাফনে মোদিকে আমন্ত্রণ জানাল ইরান ইসলামী ব্যাংকের এমডি নিয়োগে মনোনয়ন চূড়ান্ত: অর্থমন্ত্রী দেশ চলে ভালোবাসা ও সম্প্রীতিতে, ঘৃণায় নয়: মাওলানা আরশাদ মাদানী বিশ্ববাজারে আরও কমলো স্বর্ণের দাম, ২ সপ্তাহের মধ্যে সর্বনিম্নে আরজাবাদে ছাত্র জমিয়তের নির্বাচিত দায়িত্বশীলদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত শায়খে চরমোনাইর বিরুদ্ধে মামলা প্রত্যাহার না হলে দেশব্যাপী বিক্ষোভের ডাক

ভারতে দীর্ঘদিন বিদ্যুৎ না পেয়ে কৃষকের আত্মহত্যার চেষ্টা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: দীর্ঘদিন ধরে বিদ্যুৎ না পেয়ে দুই মন্ত্রীর সামনে আত্মহত্যার চেষ্টা করেছেন ভারতের এক কৃষক।

আজ শনিবার (১৫ জুন) মহারাষ্ট্রের বুলদানা জেলায় এ ঘটনা ঘটেছে।

পুলিশের বরাতে জানা যায়, ঈশ্বর সুপ্রাও খারাটে (৩৯) নামের ওই ব্যক্তি ভাদোড়া গ্রামের বাসিন্দা। শনিবার মালকাপুর তালুকে অনুষ্ঠিত একটি কৃষি বিষয়ক প্রদর্শনীতে আসেন তিনি। সেখানে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী রনজিৎ পাতিল ও জেলা তত্ত্বাবধায়ক মন্ত্রী মদন জেরাবার উপস্থিত ছিলেন।

প্রদর্শনী উদ্বোধনের পরপরই হঠাৎ চিৎকার শুরু করেন ওই কৃষক। তিনি বলতে থাকেন, ৩৮ বছর ধরে চেষ্টা করেও বিদ্যুৎ সংযোগ পাচ্ছে না তার পরিবার। এরপর, সবার সামনেই বিষপান করেন ঈশ্বর সুপ্রাও।

ওই কৃষককে দ্রুত জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তার অবস্থা আশঙ্কামুক্ত বলে জানিয়েছে পুলিশ। এ ঘটনা তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে বলেও জানিয়েছে রাজ্য কর্তৃপক্ষ।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ