বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬ ।। ১০ আষাঢ় ১৪৩৩ ।। ১০ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
‘খতমে নবুওয়ত সংরক্ষণ কমিটি বাংলাদেশ’ নেত্রকোণা জেলা কমিটি গঠন সম্পন্ন সিঙ্গাপুর থেকে ১ হাজার ৩৫৬ কোটি টাকায় ২ কার্গো এলএনজি কিনছে সরকার দাবি না মানলে অর্থ মন্ত্রণালয় ও বাংলাদেশ ব্যাংক ঘেরাওয়ের হুঁশিয়ারি কোরআনের আয়াতের ব্যাখ্যা নিয়ে সংসদে উত্তাপ খামেনির রাষ্ট্রীয় জানাজা ও দাফনে মোদিকে আমন্ত্রণ জানাল ইরান ইসলামী ব্যাংকের এমডি নিয়োগে মনোনয়ন চূড়ান্ত: অর্থমন্ত্রী দেশ চলে ভালোবাসা ও সম্প্রীতিতে, ঘৃণায় নয়: মাওলানা আরশাদ মাদানী বিশ্ববাজারে আরও কমলো স্বর্ণের দাম, ২ সপ্তাহের মধ্যে সর্বনিম্নে আরজাবাদে ছাত্র জমিয়তের নির্বাচিত দায়িত্বশীলদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত শায়খে চরমোনাইর বিরুদ্ধে মামলা প্রত্যাহার না হলে দেশব্যাপী বিক্ষোভের ডাক

সরকারি বাংলোয় 'আপত্তিকর' অবস্থায় কবি রবীন্দ্র গোপ আটক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: অসামাজিক কার্যকলাপের অভিযোগে নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ের বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশনের সাবেক পরিচালক ও কবি রবীন্দ্র গোপকে আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১৩ জুন) দুপুরে জাদুঘরের ভেতরে ডাক বাংলো থেকে স্থানীয় এলাকাবাসী তাকে আটক করে পুলিশে সোপর্দ করে।

জানা যায়, চলতি বছরের ১৭ মে বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশনের পরিচালক রবীন্দ্র গোপের চুক্তিভিত্তিক নিয়োগের মেয়াদ শেষ হয়। কয়েক দফা চুক্তির মেয়াদ বাড়িয়ে গত ১০ বছর ধরে জাদুঘরের পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন তিনি।

এ সময়ে সরকারি বাংলোতে নারীদের এনে অসামাজিক কার্যকলাপ করার অভিযোগ ওঠে তার বিরুদ্ধে। এমনকি মেয়াদ শেষ হওয়ার পরও তার বিরুদ্ধে সরকারি বাড়ি দখল করে থাকারও অভিযোগ রয়েছে।

সোনারগাঁও থানার উপ-পরিদর্শক (এসআই) আবুল কালাম আজাদ বলেন, সরকারি বাংলোতে নারীদের এনে অসামাজিক কার্যকলাপের অভিযোগে রবীন্দ্র গোপকে আটক করে পুলিশে খবর দেন স্থানীয় লোকজন। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে এক নারীসহ তাকে আটক করা হয়।

তিনি বলেন, রবীন্দ্র গোপকে বাসা থেকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে ওঠা অভিযোগ তদন্ত করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ