বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬ ।। ১০ আষাঢ় ১৪৩৩ ।। ১০ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
‘খতমে নবুওয়ত সংরক্ষণ কমিটি বাংলাদেশ’ নেত্রকোণা জেলা কমিটি গঠন সম্পন্ন সিঙ্গাপুর থেকে ১ হাজার ৩৫৬ কোটি টাকায় ২ কার্গো এলএনজি কিনছে সরকার দাবি না মানলে অর্থ মন্ত্রণালয় ও বাংলাদেশ ব্যাংক ঘেরাওয়ের হুঁশিয়ারি কোরআনের আয়াতের ব্যাখ্যা নিয়ে সংসদে উত্তাপ খামেনির রাষ্ট্রীয় জানাজা ও দাফনে মোদিকে আমন্ত্রণ জানাল ইরান ইসলামী ব্যাংকের এমডি নিয়োগে মনোনয়ন চূড়ান্ত: অর্থমন্ত্রী দেশ চলে ভালোবাসা ও সম্প্রীতিতে, ঘৃণায় নয়: মাওলানা আরশাদ মাদানী বিশ্ববাজারে আরও কমলো স্বর্ণের দাম, ২ সপ্তাহের মধ্যে সর্বনিম্নে আরজাবাদে ছাত্র জমিয়তের নির্বাচিত দায়িত্বশীলদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত শায়খে চরমোনাইর বিরুদ্ধে মামলা প্রত্যাহার না হলে দেশব্যাপী বিক্ষোভের ডাক

সব নাগরিককে পেনশন দেয়ার উদ্যোগ সরকারের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম:  বহুল প্রতীক্ষিত সার্বজনীন পেনশন প্রতিষ্ঠার উদ্যোগের ঘোষণা এসেছে এবারের বাজেট বক্তৃতায়।

সরকারি পেনশনাররা ছাড়াও প্রাতিষ্ঠানিক ও অপ্রাতিষ্ঠানিক খাতের সকলকে অর্থাৎ দেশের সব নাগরিককেই পেনশনের আওতাভুক্ত করার উদ্যোগ নিয়েছে সরকার।

অর্থমন্ত্রীর বাজেট বক্তৃতায় বলা হয়- সরকারি পেনশনারগণ দেশের সমগ্র জনগণের একটি ভগ্নাংশ মাত্র। প্রাতিষ্ঠানিক ও অপ্রাতিষ্ঠানিক খাতসহ দেশের সমগ্র জনগণের জন্য সার্বজনীন পেনশন ব্যবস্থা পর্যায়ক্রমে চালু করার লক্ষ্যে একটি ইউনিভার্সাল পেনশন অথরিটি শিগগিরই গঠন করা হবে।

এদিকে সরকারি কর্মচারীদের পেনশন পাওয়ার হয়রানি দূর করার জন্য আগামী ২০১৯-২০ অর্থবছরের মধ্যে সকল পেনশনারকে ইএফটি কার্যক্রমের অন্তর্ভূক্ত করা হবে বলে ঘোষণা দেয়া হয়েছে। এর মাধ্যমে পেনশনারদের ব্যাংক বা মোবাইল হিসেবে সরাসরি পেনশনের টাকা পৌঁছে যাবে।

বর্তমানে সরকারি কর্মচারীদের জন্য গ্রুপ ইন্সুরেন্স নামে একটি ব্যবস্থা থাকলেও প্রকৃতপক্ষে এটি কোনো বীমা নয়। সকল কর্মচারীকে বীমার আওতায় আনার লক্ষ্যে বিদ্যমান ব্যবস্থাটিকে সংস্কার করে জীবন বীমা কর্পোরেশনের সহযোগিতায় একটি সমন্বিত বীমা ব্যবস্থায় রূপান্তর করা হবে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ