বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬ ।। ১০ আষাঢ় ১৪৩৩ ।। ১০ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
‘খতমে নবুওয়ত সংরক্ষণ কমিটি বাংলাদেশ’ নেত্রকোণা জেলা কমিটি গঠন সম্পন্ন সিঙ্গাপুর থেকে ১ হাজার ৩৫৬ কোটি টাকায় ২ কার্গো এলএনজি কিনছে সরকার দাবি না মানলে অর্থ মন্ত্রণালয় ও বাংলাদেশ ব্যাংক ঘেরাওয়ের হুঁশিয়ারি কোরআনের আয়াতের ব্যাখ্যা নিয়ে সংসদে উত্তাপ খামেনির রাষ্ট্রীয় জানাজা ও দাফনে মোদিকে আমন্ত্রণ জানাল ইরান ইসলামী ব্যাংকের এমডি নিয়োগে মনোনয়ন চূড়ান্ত: অর্থমন্ত্রী দেশ চলে ভালোবাসা ও সম্প্রীতিতে, ঘৃণায় নয়: মাওলানা আরশাদ মাদানী বিশ্ববাজারে আরও কমলো স্বর্ণের দাম, ২ সপ্তাহের মধ্যে সর্বনিম্নে আরজাবাদে ছাত্র জমিয়তের নির্বাচিত দায়িত্বশীলদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত শায়খে চরমোনাইর বিরুদ্ধে মামলা প্রত্যাহার না হলে দেশব্যাপী বিক্ষোভের ডাক

প্রথমবারের মতো ইরাক যাচ্ছেন পোপ ফ্রান্সিস

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: আগামী বছর ইরাক সফরে যেতে চান বলে জানিয়েছেন রোমান ক্যাথলিকদের প্রধান ধর্মগুরু পোপ ফ্রান্সিস। এটিই হবে ইরাকে পোপের প্রথম সফর।

সোমবার মধ্যপ্রাচ্য ও অন্যান্য এলাকায় খ্রিস্টানদের সহায়তা করা কয়েকটি দাতব্য সংস্থার সদস্যদের সামনে বক্তব্য রাখার সময় পোপ তার এ ইচ্ছার কথা জানান।

তিনি বলেন, আমি যখন ইরাকের কথা ভাবি তখন অনবরতই আমার চিন্তা হয়। সেখানে আমার আগামী বছরই যাওয়ার ইচ্ছা রয়েছে। মধ্যপ্রাচ্যে ইরাক এবং অন্যান্য আরো কিছু দেশে যুদ্ধ আর সংঘাতের কারণে খ্রিস্টানরা পালিয়ে যাচ্ছে।

ইরাকে ইসলামিক স্টেট (আইএস) বিশাল এলাকা দখল করে নেয়ার পর দেশটির খ্রিস্টান সম্প্রদায়কে অনেক বেশি দুর্ভোগ পোহাতে হয়েছে। আইএস এর দাপট সম্প্রতি কমে আসার পর সে দুর্ভোগ কিছুটা কমেছে।

ইরাকে ক্যাথলিক এবং অর্থডক্স খ্রিস্টানদের অনেক চার্চ আছে। সাবেক পোপ জন পল ২ হাজার সালে একবার ইরাকের প্রাচীন উর নগরী ভ্রমণ করতে চেয়েছিলেন। কিন্তু পরে আর যেতে পারেননি।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ