শুক্রবার, ২৪ জুলাই ২০২৬ ।। ৮ শ্রাবণ ১৪৩৩ ।। ১০ সফর ১৪৪৮

শিরোনাম :
ধর্মমন্ত্রীর দ্রুত সুস্থতা কামনায় বিশেষ দোয়া ১১ দলের কর্মসূচিতে নাম ব্যবহার করায় খেলাফত আন্দোলনের প্রতিবাদ ব্রিটেনের সৈকতে ডুবে প্রাণ হারালেন বাংলাদেশি মা ও মেয়ে ‘থ্রি জিরো লোন সার্ভিস’: সুদমুক্ত সমাজ বিনির্মাণে ব্যতিক্রমী উদ্যোগ ঘণ্টায় ৬০ কিমি বেগে ঝড়ের আভাস, সতর্কতা ৮ জেলায় চাকরি ফিরে পেলেন ‘টিপকাণ্ডের’ সেই পুলিশ কনস্টেবল অবশেষে অপসারণ হচ্ছে রাষ্ট্রপতি, এটা সুসংবাদ: আসিফ মাহমুদ   নিবন্ধন পেল অনলাইন সংবাদমাধ্যম বাংলা পোস্ট চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপ রোধে কঠোর ব্যবস্থা চান শায়খ আহমাদুল্লাহ বিগত দিনে সিলেটের সঙ্গে চরম বৈষম্য করা হয়েছে: মুফতি আবুল হাসান এমপি

গুজরাটে আঘাত হানছে না ঘূর্ণিঝড় বায়ু: আবহাওয়া অধিদফতর

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ভারতের গুজরাটে ঘূর্ণিঝড় ‘বায়ু’  আঘাত হানবে না বলে ধারণা করছে দেশটির আবহাওয়া অধিদফতর। তবে আগামী ২৪-৪৮ ঘণ্টা ভারী বাতাস ও সাগর উত্তাল থাকার কথা জানিয়েছেন তারা।

আবহাওয়াবিদরা জানান, বৃহস্পতিবার গুজরাট উপকূলে আঘাত আনার আশঙ্কা করা হলেও রাতে পথ পরিবর্তন করে আবারও সাগরের দিকে চলে গেছে ঘূণিঝড়টি।

আরব সাগরে সৃষ্ট নিম্নচাপ মঙ্গলবার (১১ জুন) ঘূর্ণিঝড়ে রূপ নেয়। ভারতের আবহাওয়া দফতর জানিয়েছে ‌এটি তীব্র শক্তিশালী মাত্রার ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে। বৃহস্পতিবার স্থলভাগে আছড়ে পড়তে পারে ‘বায়ু’।

পোরবন্দরের কাছে ভেরাভেল, দিউয়ের মাঝামাঝি অঞ্চল দিয়ে ঘূর্ণিঝড়টি উপকূল পেরোবে। এ ঘূর্ণিঝড় ফণীর মতো ধ্বংসযজ্ঞ চালাবে বলে আশঙ্কা করছে প্রশাসন। ঝড়ের কবলে পড়তে পারে কচ্ছ, দেবভূমি দ্বারকা, পোরবন্দর, রাজকোট, দিউ, গির সোমনাথ, আমরেলি ও ভাবনগর।

দুর্যোগপূর্ণ পরিস্থিতির জন্য গুজরাট এবং দমন দিউ মিলিয়ে মোট তিন লাখ মানুষকে আশ্রয়কেন্দ্রে স্থানান্তরিত করার পরিকল্পনা নেয়া হয়েছে। এছাড়াও রাজ্যের বন্দরগুলোতে বিশেষ সতর্কতা জারি করা হয়েছে।

৭০ টি ট্রেন বাতিল করে দেয়া হয়েছে ৷ উপকূলবর্তী এলাকাগুলিতে স্কুল ও কলেজ বন্ধ করে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে ৷ বিমানবন্দরও বন্ধ রাখা হয়েছে ৷ মৎসজীবীদের সমুদ্রে যাওয়ায় নিষেধাজ্ঞা জারি করা হয়েছে ৷

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ