বুধবার, ১৫ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ১ সফর ১৪৪৮

শিরোনাম :
হজ ব্যবস্থাপনা ও হজ প্যাকেজ নিয়ে কিছু কথা ভুল সংশোধনের সুযোগ পাচ্ছেন নতুন ভোটাররা ব্যক্তিগত মন্তব্যের জন্য সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ৩২৯ মহানগর দক্ষিণের কাউন্সিল সফল করতে রামপুরা নেতাদের সঙ্গে জমিয়তের মতবিনিময় ‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন

'লুটপাট বন্ধে কার্যকর উদ্যোগ নিলে গ্যাস-বিদ্যুতের দাম বাড়াতে হবে না'

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: সরকার গ্যাসখাতের লুটপাট ও দুর্নীতি বন্ধ না করে বিদ্যুৎ ও গ্যাসের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনগণ মেনে নেবে না বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর আমীর মুহাম্মদ রেজাউল করীম করীম।

বুধবার (১২ জুন) এক বিবৃতিতে তিনি এ মন্তব্য করেন বলেন। তিনি বলেন, সিস্টেম লস, চুরি, দুর্নীতি ও লুটপাট বন্ধে কার্যকর উদ্যোগ নিলে গ্যাস-বিদ্যুতের দাম বাড়াতে হবে না।

মুহাম্মদ রেজাউল করীম বলেন, গ্যাসের মূল্য বৃদ্ধি করা অযৌক্তিক। গ্যাসের মূল্য বৃদ্ধির সরকারের সিদ্ধান্ত জনগণ জনগণ প্রতিহত করবে। গ্যাসের মূল্য বৃদ্ধি হলে নিম্নবিত্ত ও মধ্যবিত্তদের কষ্ট হবে।

তিনি বলেন, গ্যাস ও বিদ্যুতের মূল্যবৃদ্ধির প্রস্তাবের প্রতিবাদে প্রায় সকল রাজনৈতিক দল ও সংগঠন প্রতিবাদ জানিয়েছে। জনগণের মতামতের প্রতি কোন প্রকার তোয়াক্কা না করে মূল্যবৃদ্ধির চক্রান্ত দেশবাসি রুখে দাঁড়াবে।

তিনি আরো বলেন, এমনিতেই সাধারণ মানুষ খুব কষ্টে দিনাতিপাত করছে। দেশের সাধারণ মানুষের প্রতি কোন প্রকার দয়া নেই বলেই গ্রামেও টিনের ঘর প্রতি ট্যাক্স ধার্য করে দিয়ে জনগণকে শোষণ করছে। গ্রামের মানুষ আগে জমির খাজনা দিত, এখন টিনের ঘরের জন্যও আলাদা ট্যাক্স চালু করে জনগণকে ট্যাক্সের বোঝা চাপিয়ে দিয়েছে।

বিবৃতিতে এ ধরণের সিদ্ধান্ত বাতিল করার দাবি জানান তিনি।

এমএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ