বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬ ।। ১০ আষাঢ় ১৪৩৩ ।। ১০ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
‘খতমে নবুওয়ত সংরক্ষণ কমিটি বাংলাদেশ’ নেত্রকোণা জেলা কমিটি গঠন সম্পন্ন সিঙ্গাপুর থেকে ১ হাজার ৩৫৬ কোটি টাকায় ২ কার্গো এলএনজি কিনছে সরকার দাবি না মানলে অর্থ মন্ত্রণালয় ও বাংলাদেশ ব্যাংক ঘেরাওয়ের হুঁশিয়ারি কোরআনের আয়াতের ব্যাখ্যা নিয়ে সংসদে উত্তাপ খামেনির রাষ্ট্রীয় জানাজা ও দাফনে মোদিকে আমন্ত্রণ জানাল ইরান ইসলামী ব্যাংকের এমডি নিয়োগে মনোনয়ন চূড়ান্ত: অর্থমন্ত্রী দেশ চলে ভালোবাসা ও সম্প্রীতিতে, ঘৃণায় নয়: মাওলানা আরশাদ মাদানী বিশ্ববাজারে আরও কমলো স্বর্ণের দাম, ২ সপ্তাহের মধ্যে সর্বনিম্নে আরজাবাদে ছাত্র জমিয়তের নির্বাচিত দায়িত্বশীলদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত শায়খে চরমোনাইর বিরুদ্ধে মামলা প্রত্যাহার না হলে দেশব্যাপী বিক্ষোভের ডাক

প্রেমিকাকে হত্যার পর ধর্ষণ!

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: প্রেমিকাকে হত্যার পর ধর্ষণের ঘটনা ঘটেছে। ঘটনায় জড়িত সাবিনার প্রেমিক সাইফুল ইসলামকে গ্রেপ্তারের পর এমন চাঞ্চল্যকর তথ্য পেয়েছে র‌্যাব-১১-এর একটি দল।

গতকাল মঙ্গলবার সাইফুলকে উপজেলার কলেজ গেট এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। আসামি সাইফুল শিবপুর উপজেলার দুলালপুর খালপাড় গ্রামের বাসিন্দা।

নরসিংদীর শিবপুরে গত ৬ জুন নিখোঁজ হন সাবিনা আক্তার (২১) নামের এক তরুণী। এর দুইদিন পর গত ৮ জুন মরদেহ উদ্ধার করে র‌্যাব। সাবিনার মোবাইল নম্বরের সূত্রধরে তথ্যপ্রযুক্তির সহায়তায় নিখোঁজের দুইদিন পর ৮ জুন শিবপুর উপজেলার কাজীর চর গ্রামের একটি কলাক্ষেত থেকে সাবিনার মরদেহ উদ্ধার করে পুলিশ।

আজ বুধবার দুপুরে নরসিংদী প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে র‌্যাব-১১ এ তথ্য জানিয়েছেন র‌্যাব-১১-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী শামসের উদ্দিন।

অতিরিক্ত পুলিশ সুপার আলেপ উদ্দিনের নেতৃত্বে র‌্যাব-১১-এর একটি বিশেষ গোয়েন্দা দল গতকাল মঙ্গলবার রাত ১১টার দিকে তথ্যপ্রযুক্তির সহায়তায় সাইফুলকে আটক করে। এরপর র‌্যাবের কাছে পুরো ঘটনার বিস্তারিত বর্ণনা দেন সাইফুল। তার দেওয়া তথ্যমতে, নিহত সাবিনার ব্যাগ ও মোবাইল উদ্ধার করে র‌্যাব।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ