বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬ ।। ১০ আষাঢ় ১৪৩৩ ।। ১০ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
‘খতমে নবুওয়ত সংরক্ষণ কমিটি বাংলাদেশ’ নেত্রকোণা জেলা কমিটি গঠন সম্পন্ন সিঙ্গাপুর থেকে ১ হাজার ৩৫৬ কোটি টাকায় ২ কার্গো এলএনজি কিনছে সরকার দাবি না মানলে অর্থ মন্ত্রণালয় ও বাংলাদেশ ব্যাংক ঘেরাওয়ের হুঁশিয়ারি কোরআনের আয়াতের ব্যাখ্যা নিয়ে সংসদে উত্তাপ খামেনির রাষ্ট্রীয় জানাজা ও দাফনে মোদিকে আমন্ত্রণ জানাল ইরান ইসলামী ব্যাংকের এমডি নিয়োগে মনোনয়ন চূড়ান্ত: অর্থমন্ত্রী দেশ চলে ভালোবাসা ও সম্প্রীতিতে, ঘৃণায় নয়: মাওলানা আরশাদ মাদানী বিশ্ববাজারে আরও কমলো স্বর্ণের দাম, ২ সপ্তাহের মধ্যে সর্বনিম্নে আরজাবাদে ছাত্র জমিয়তের নির্বাচিত দায়িত্বশীলদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত শায়খে চরমোনাইর বিরুদ্ধে মামলা প্রত্যাহার না হলে দেশব্যাপী বিক্ষোভের ডাক

জবাবদিহিতামূলক সরকার না থাকায় দুর্নীতি বাড়ছে: আহমদ আবদুল কাদের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: খেলাফত মজলিসের মহাসচিব ড. আহমদ আবদুল কাদের বলেছেন, দেশে জবাবদিহিতামূলক সরকার না থাকায় ঘুষ দুর্নীতি চরম আকার ধারণ করেছে। বর্তমান সরকার নৈতিকভাবে অত্যন্ত দুর্বল। জনগণের কাছে তাদের কোন জবাবদিহিতা নেই।

মঙ্গলবার সন্ধ্যা ৭টায় খেলাফত মজলিসের কেন্দ্রীয় কার্যালয়ে দলের নায়েবে আমীর অধ্যাপক আবদুল্লাহ ফরিদের সভাপতিত্বে কেন্দ্রীয় নির্বাহী পরিষদের বৈঠকে তিনি এ কথা বলেন।

আহমদ আবদুল কাদের বলেন, রূপপুর পরমানু বিদ্যুৎ কেন্দ্রের সরঞ্জাম- বলিশ, খাট ইত্যাদি ক্রয়ে যে দুর্নীতি হয়েছে তা প্রশাসন ও সরকারে বিরাজমান মহা দুর্নীতির খন্ডচিত্র মাত্র। সর্বত্র লুটপাট চলছে। দুর্নীতি দমনে নিয়োজিতরাই দুর্নীতিতে সম্পৃক্ত হয়ে পরেছে। দেশে ধর্ষণ, হত্যা, নির্যাতন চরম আকার ধারণ করেছে। নৈতিক অবক্ষয় ভয়াবহ রূপ ধারণ করেছে।

এ সময় তিনি ঘুষ, দুর্নীতি আর নৈতিক অবক্ষয় থেকে মুক্তি পেতে দেশে সর্বাগ্রে একটি জবাবদিহিতামূলক সরকার প্রতিষ্ঠা করার প্রতি আহ্বান জানান।

বৈঠকে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সংগঠনের যুগ্মমহাসচিব- মাওলানা মুহাম্মদ শফিক উদ্দিন, এডভোকেট জাহাঙ্গীর হোসাইন, শেখ গোলাম আসগর, মাওলানা আহমদ আলী কাসেমী, সাংগঠনিক সম্পাদক- মাওলানা তোফাজ্জ্বল হোসাইন মিয়াজী, বায়তুলমাল ও আইন বিষয়ক সম্পাদক এডভোকেট মোঃ মিজানুর রহমান, অধ্যাপক মো: আবদুল জলিল, অধ্যাপক কে এম আলম, মুক্তিযোদ্ধা মোঃ ফয়জুল ইসলাম, হাজী নূর হোসেন প্রমুখ।

বৈঠকে বিগত ঈদের ছুটিতে সারাদেশে সড়ক দুর্ঘটনায় প্রায় অর্ধশত মানুষ নিহতের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে দুর্ঘটনায় হতাহতদের জন্যে গভীর শোক ও সমবেদনা প্রকাশ করা হয়। এবং সড়ক দুর্ঘটনা রোধে প্রয়োজনীয় প্রদক্ষেপ গ্রহনে সংশ্লিষ্ট সকলের প্রতি জোর দাবি জানানো হয়।

বৈঠকে খেলাফত মজলিসের কেন্দ্রীয় নির্বাহী সদস্য ও নারায়নগঞ্জ জেলা সভাপতি এবিএম সিরাজুল মামুনের পিতা মরহুম হাবিবুর রহমানের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মুনাজাত করা হয়।

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ