সোমবার, ২২ জুন ২০২৬ ।। ৮ আষাঢ় ১৪৩৩ ।। ৭ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
এনআইডি সংশোধন নিয়ম পরিবর্তনে কমিটি গঠন ইসির মালয়েশিয়ার প্রধানমন্ত্রীকে সস্ত্রীক বাংলাদেশ সফরের আমন্ত্রণ নিষিদ্ধ আ. লীগের নাশকতার আশঙ্কায় ঢাকাসহ ৬ জেলায় সেনা মোতায়েনের নির্দেশ ‘উপকূলীয় দেশ হিসেবে সমুদ্র খাতে আরও মনোযোগী হতে হবে’  ইসলামী ছাত্র আন্দোলন বরিশাল মহানগরের তৃণমূল প্রতিনিধি সভা অনুষ্ঠিত সড়ক দুর্ঘটনায় আহত নেতার শয্যাপাশে এমপি মুফতি মুহাম্মাদুল্লাহ শুলকবহর মাদরাসার মুহাদ্দিস মাওলানা আব্দুর রহীম আনোয়ারীর ইন্তেকাল ফিলিপাইনে স্কুলে বন্দুকধারীর হামলা: নিহত ৩, আহত ৫ ইমাম-খতিব নেবে পলাশপুর কেন্দ্রীয় জামে মসজিদ শরীফাতুন্নিছা মহিলা মাদরাসার বার্ষিক পুরস্কার বিতরণী-২০২৬ অনুষ্ঠিত

১৯ জেলায় নতুন ডিসি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ১৯ জেলায় নতুন জেলা প্রশাসক (ডিসি) নিয়োগ দিয়েছে সরকার।

আজ মঙ্গলবার (১১ জুন) উপসচিব পদমর্যাদার ১৯ কর্মকর্তাকে জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট নিয়োগ দিয়ে আদেশ জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

প্রধানমন্ত্রীর কার্যালয়ের পরিচালক এসএম তরিকুল ইসলামকে গাজীপুর ও অতুল সরকারকে ফরিদপুর, বরগুনা জেলা প্রশাসককে পাবনার ডিসি করা হয়েছে।

জনপ্রশাসসের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহিদা সুলতানাকে গোপালগঞ্জ, নওগাঁর ডিসি মো. মিজানুর রহমানকে ময়মসসিংহ, পাবনার ডিসি মো. জমি উদ্দিনকে নারায়ণগঞ্জের ডিসি করা হয়েছে।

দুদক চেয়ারম্যানের একান্ত সচিব মনিরুজ্জামান তালুকদারকে মুন্সিগঞ্জ, ঝালকাঠীর ডিসি মো. হামিদুল হককে রাজশাহীতে পাঠানো হয়েছে।

বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপসচিব মো. মামুনুর রশিদকে বাগেরহাট, লালমনিরহাটের ডিসি মোহাম্মদ শফিউল আরিফকে যশোর, নীলফামারীর ডিসি নাজিয়া শিরিনকে পাঠানো হয়েছে মৌলভীবাজারে।

জনপ্রশাসনের উপসচিব দিলসাদ বেগমকে রাজবাড়ী ও মো. জোহর আলীকে ঝালকাঠির ডিসি করা হয়েছে। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রীর একান্ত সচিব হারুন-অর-রশিদকে নওগাঁ, সিরাজগঞ্জ জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা আবু জাফরকে করা হয়েছে লালমনিরহাটের ডিসি।

ভূমিমন্ত্রীর একান্ত সচিব মো. হাফিজুর রহমান চৌধুরীকে নীলফামারী, সমাজকল্যাণ মন্ত্রীর একান্ত সচিব মো. আসিফ আহসানকে রংপুরে এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের উপপরিচালক মোস্তাইন বিল্লাহকে বরগুনার ডিসি করা হয়েছে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ