বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬ ।। ১০ আষাঢ় ১৪৩৩ ।। ১০ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
‘খতমে নবুওয়ত সংরক্ষণ কমিটি বাংলাদেশ’ নেত্রকোণা জেলা কমিটি গঠন সম্পন্ন সিঙ্গাপুর থেকে ১ হাজার ৩৫৬ কোটি টাকায় ২ কার্গো এলএনজি কিনছে সরকার দাবি না মানলে অর্থ মন্ত্রণালয় ও বাংলাদেশ ব্যাংক ঘেরাওয়ের হুঁশিয়ারি কোরআনের আয়াতের ব্যাখ্যা নিয়ে সংসদে উত্তাপ খামেনির রাষ্ট্রীয় জানাজা ও দাফনে মোদিকে আমন্ত্রণ জানাল ইরান ইসলামী ব্যাংকের এমডি নিয়োগে মনোনয়ন চূড়ান্ত: অর্থমন্ত্রী দেশ চলে ভালোবাসা ও সম্প্রীতিতে, ঘৃণায় নয়: মাওলানা আরশাদ মাদানী বিশ্ববাজারে আরও কমলো স্বর্ণের দাম, ২ সপ্তাহের মধ্যে সর্বনিম্নে আরজাবাদে ছাত্র জমিয়তের নির্বাচিত দায়িত্বশীলদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত শায়খে চরমোনাইর বিরুদ্ধে মামলা প্রত্যাহার না হলে দেশব্যাপী বিক্ষোভের ডাক

লেবাননের গ্রাম দখলের মহড়া চালিয়েছে ইসরায়েল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: লেবাননের গ্রাম দখলের মহড়া চালিয়েছে অবৈধ রাষ্ট্র ইসরায়েল। ইসরায়েল প্রশিক্ষণ একাডেমিতে এ মহড়া চালানো হয়েছে। দেশটির টিভি চ্যানেল-টুয়েলভ এর বরাত দিয়ে এ খবর জানিয়েছে পার্সটুডে।

স্থানীয় টিভি চ্যানেলের বরাতে জানা যায়, ইসরায়েলের পদাতিক বাহিনী, সাজোয়া ইউনিট, বিমানবাহিনী ও গোয়েন্দা বিভাগ এ মহড়ায় অংশ নিয়েছে। সামরিক মহড়ায় ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ বিভাগ এবং টানেল ও বাঙ্কারে যুদ্ধের ইউনিটও যোগ দেয়।

ইসরায়েলি সেনাবাহিনীর প্রশিক্ষণ তত্ত্বাবধানকারী কর্মকর্তা লেফটেন্যান্ট জেনারেল বেনি আশারন বলেছেন, আগামীতে যুদ্ধ হলে আমরা লেবাননের সব গ্রামে ঢুকব না। আমরা কেবল ওই সব গ্রামে হামলা চালাব যেগুলো শত্রুকে পরাজিত করতে ভূমিকা রাখতে পারবে।

গত মাসে লেবাননের হিজবুল্লাহ মহাসচিব সাইয়্যেদ হাসান নাসরুল্লাহ সেদেশে যেকোনো আগ্রাসনের বিষয়ে হুঁশিয়ারি দিয়ে বলেছেন, এ ধরণের কোনও পদক্ষেপ নিলে ইসরায়েলি বাহিনী ধ্বংস হয়ে যাবে। হিজবুল্লাহ তিল পরিমাণ ভূমির বিষয়েও কোনও ছাড় দেবে না বলে জানান তিনি।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ