শনিবার, ১১ এপ্রিল ২০২৬ ।। ২৮ চৈত্র ১৪৩২ ।। ২৩ শাওয়াল ১৪৪৭

শিরোনাম :
হাজিদের সেবায় সুনাম কুড়াচ্ছে আল-মিনহাজ হজ ট্রাভেলস পশ্চিমবঙ্গের মুসলিমরা আবেগ নয়, বাস্তবতাকে প্রাধান্য দিন ১৯৭৯ সালের পর ওয়াশিংটন-তেহরানের প্রথম উচ্চপর্যায়ের বৈঠক আজ, কী হতে চলেছে ইসলামাবাদে? বায়তুল মোকাররম এলাকায় হকার-ব্যবসায়ীদের সংঘর্ষ পরীক্ষার সময় সিসি ক্যামেরা চালু রাখতে হবে, কোনো অজুহাতে অফ রাখলে ব্যবস্থা: শিক্ষামন্ত্রী ময়মনসিংহ মেডিকেল কলেজে হামের উপসর্গ নিয়ে আরও ২৭ শিশু ভর্তি রাজনীতিতে যারা ওয়াদা ভঙ্গ করেছে তাদের পরিণতি কিন্তু খুব ভালো হয়নি : নাহিদ ইসলাম হঠাৎ অসুস্থ ত্রাণমন্ত্রী, এয়ার অ্যাম্বুলেন্সে নেওয়া হবে ঢাকায়  ৫ সপ্তাহ পর আল-আকসায় জুমা, মুসল্লিদের ঢল আন্দোলন-সংগ্রামে ভূমিকা যাদের, নমিনেশনে অগ্রাধিকার তাদের : রিজভী

রোহিঙ্গা প্রত্যাবাসনের উদ্যোগ নিতে পররাষ্ট্রমন্ত্রীর চিঠি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বাংলাদেশে আশ্রয় নেওয়া মিয়ানমারের রোহিঙ্গাদের ফিরিয়ে নিতে এবং রাখাইন রাজ্যে সহায়ক পরিবেশ, প্রত্যাবাসন প্রক্রিয়া তদারকিসহ পুনঃপ্রতিষ্ঠার দাবি জানিয়ে বিভিন্ন দেশের সরকার ও সিভিল সোসাইটিকে চিঠি দিয়ে অনুরোধ জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।

আজ মঙ্গলবার এক বিজ্ঞপ্তি দিয়ে বাংলাদেশে কর্মরত বিভিন্ন দেশের অনারারি কনসাল জেনারেল এবং বিদেশে বাংলাদেশের অনারারি কনসাল জেনারেলদের চিঠি দিয়ে এ অনুরোধের কথা জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।

চিঠিতে পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, মিয়ানমার থেকে জোরপূর্বক বাস্তচ্যুত রোহিঙ্গা জনগোষ্ঠীর বোঝা অনির্দিষ্টকালের জন্য বহন করতে বাংলাদেশ সক্ষম নয়।

উল্লেখ্য, ২০১৭ সালে মিয়ানমারের রাখাইনে সেনা অভিযানে বাংলাদেশে এ পর্যন্ত প্রায় ১০ লাখ রোহিঙ্গা আশ্রয় নিয়েছে।

এসব রোহিঙ্গাদের কক্সবাজারের টেকনাফে আশ্রয় ক্যাম্পে রাখা হয়েছে। রোহিঙ্গাদের ফেরাতে এ পর্যন্ত দুদেশের শীর্ষ পর্যায়ে বেশ কয়েকটি বৈঠক হলেও মিয়ানমারের দিক থেকে রোহিঙ্গাদেরে ফিরিয়ে নিতে আশাব্যঞ্জক কোনো সাড়া পাওয়া যায়নি।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ