বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬ ।। ৩০ আশ্বিন ১৪৩৩ ।। ৪ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
লন্ডনে আন্তর্জাতিক সম্মাননায় ভূষিত মুফতি তাকি উসমানি ২০২৭ সালের মধ্যে সমন্বিত সড়ক নিরাপত্তা আইন প্রণয়নে সরকার প্রতিজ্ঞাবদ্ধ মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর ও বিদ্যুৎকেন্দ্র পরিদর্শনে প্রতিমন্ত্রী জুনায়েদ সাকি সিঙ্গাপুরে এমপি হানজালার সঙ্গে বিকেএম নেতাদের সাক্ষাৎ ১৫ অক্টোবর ২০২৬-এর নামাজের সময়সূচি নিউইয়র্কে পীর সাহেব চরমোনাইকে উষ্ণ অভ্যর্থনা এ সপ্তাহে মসজিদুল হারামের খতিব জুহানি, মসজিদে নববীতে হুযাইফি ইয়েমেনে হুতি বিদ্রোহীদের হামলায় ৫ হাজারের বেশি মসজিদ ক্ষতিগ্রস্ত! ইসলামী আন্দোলনের বায়তুল মাল মাসে এক লাখ টাকার কুপন সংগ্রহ বিড়াল কেনা-বেচা ও লালন-পালনের শরয়ি বিধান

বুরকিনা ফাসোতে হামলায় নিহত ১৯

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বুরকিনা ফাসোতে হামলায় অন্তত ১৯ জন নিহত ও ১৩ জন আহত হয়েছে। রোববার আরিবিন্ডা শহরের চারপাশে অজ্ঞাত হামলাকারীরা এ হামলা চালায়।

আফ্রিকান দেশটির সরকার জানায়, গত কয়েক মাস ধরে সহিংসতায় দেশটিতে শত শত মানুষ মারা গেছে এবং প্রায় ১ লাখ ৫০ হাজারেরও বেশি মানুষ অনুর্বর সাহের অঞ্চলে ছড়িয়ে পড়েছে।

বুরকিনার প্রবেশদ্বারে প্রতিবেশী দেশ মালি থেকে সহিংসতা ছড়িয়ে পড়ে। মালির একটি গ্রামে রবিবারের হামলায় কমপক্ষে ৯৫ জন নিহত এবং এক ডজনের বেশি লোক নিখোঁজ হন।

২০১৮ সালের ডিসেম্বর মাসে মালি সীমান্তবর্তী বুরকিনার উত্তর প্রদেশের বেশ কয়েকটি রাজ্যে নিরাপত্তা পরিস্থিতির অবনতির পর জরুরি অবস্থা ঘোষণা করতে সরকার বাধ্য হয়েছিল।

আরিবিন্ডার সৌম প্রদেশে বেসামরিক নাগরিকদের ওপর হামলা চালালে জরুরি অবস্থা ছয় মাস বাড়িয়েছিল সরকার।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ