সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য সময় ২৫–২৯ অক্টোবর টঙ্গীতে ২৪ ঘণ্টায় পানিতে ডুবে সহোদরসহ ৪ শিশুর মৃত্যু   সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান দূতাবাসের মক্কা-মদিনায় হুমকি এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান ১৩ মাসে হাফেজ হলো ১০ বছরের নাঈম

বাজেট অধিবেশন শুরু আজ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: আর্থিক আয়-ব্যয়ের হিসাব নিয়ে আজ থেকে শুরু হচ্ছে বাজেট অধিবেশন। স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে বিকাল ৫টায় অধিবেশন শুরু হবে। এটা হবে চলতি সংসদের প্রথম বাজেট অধিবেশন।

অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল ১৩ই জুন বৃহস্পতিবার ২০১৯-২০ অর্থবছরের প্রস্তাবিত বাজেট পেশ করবেন। অর্থমন্ত্রী হিসেবে এটাই হবে তার প্রথম বাজেট উপস্থাপন। সংসদ সচিবালয় জানিয়েছে, এবার বাজেটের আকার হতে পারে ৫ লাখ ২৩ হাজার ১৯০ কোটি টাকা। যা এ যাবৎকালের সর্বোচ্চ অঙ্কের বাজেট।

এবারের বাজেট হবে দেশের ৪৮তম বাজেট। আর আওয়ামী লীগ নেতৃত্বাধীন সরকারের ১৯তম বাজেট।

৩০শে জুনের মধ্যে বাজেট পাস করার বাধ্যবাধকতা রয়েছে। আগামী ১লা জুলাই থেকে নতুন অর্থ বছর কার্যকর হবে। এদিকে অধিবেশনে কারাবন্দি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তিসহ কয়েকটি ইস্যুতে সাধারণ আলোচনা চাইবে বিএনপি দলীয় এমপিরা।

অধিবেশন শুরুর আগে বিকাল ৪টায় স্পিকারের সভাপতিত্বে কার্য উপদেষ্টা কমিটির বৈঠক হবে। ওই বৈঠকে কমিটির সদস্য হিসেবে সংসদ নেতা প্রধানমন্ত্রী শেখ হাসিনা অংশ নেবেন। অধিবেশনের সময়সূচি ঠিক করতেই কার্য উপদেষ্টা কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়।

সংসদ সচিবালয় জানিয়েছে, চলতি অধিবেশনে বাজেট ছাড়াও অর্থ বিলসহ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বিল পাসের সম্ভাবনা রয়েছে। আগামী ১৩ই জুন বাজেট উপস্থাপনের পর ১৪ই জুন শুক্রবার অর্থমন্ত্রী সংবাদ সম্মেলন করে বাজেট প্রতিক্রিয়া জানাবেন।

এরপর শনিবার বা রোববার প্রস্তাবিত বাজেটের ওপর আলোচনা যাওয়ার আগে সংশোধিত ২০১৮-১৯ অর্থ বছরের বাজেট পাস হবে। অর্থাৎ চলতি অর্থ বছরের আয়-ব্যয়ের চূড়ান্ত বাজেট পাস হবে। পরদিন প্রস্তাবিত ২০১৯-২০ অর্থ বছরের ওপর সাধারণ আলোচনা শুরু হবে।

আরএম/

 


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ