সোমবার, ২২ জুন ২০২৬ ।। ৮ আষাঢ় ১৪৩৩ ।। ৭ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
এনআইডি সংশোধন নিয়ম পরিবর্তনে কমিটি গঠন ইসির মালয়েশিয়ার প্রধানমন্ত্রীকে সস্ত্রীক বাংলাদেশ সফরের আমন্ত্রণ নিষিদ্ধ আ. লীগের নাশকতার আশঙ্কায় ঢাকাসহ ৬ জেলায় সেনা মোতায়েনের নির্দেশ ‘উপকূলীয় দেশ হিসেবে সমুদ্র খাতে আরও মনোযোগী হতে হবে’  ইসলামী ছাত্র আন্দোলন বরিশাল মহানগরের তৃণমূল প্রতিনিধি সভা অনুষ্ঠিত সড়ক দুর্ঘটনায় আহত নেতার শয্যাপাশে এমপি মুফতি মুহাম্মাদুল্লাহ শুলকবহর মাদরাসার মুহাদ্দিস মাওলানা আব্দুর রহীম আনোয়ারীর ইন্তেকাল ফিলিপাইনে স্কুলে বন্দুকধারীর হামলা: নিহত ৩, আহত ৫ ইমাম-খতিব নেবে পলাশপুর কেন্দ্রীয় জামে মসজিদ শরীফাতুন্নিছা মহিলা মাদরাসার বার্ষিক পুরস্কার বিতরণী-২০২৬ অনুষ্ঠিত

ফণীর পর সাগরে শক্তিশালী ঝড় বায়ু, আশঙ্কায় গুজরাট

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ফণীর পর সাগরের তৈরি হলো শক্তিশালী ঝড় বায়ু। গুজরাট উপকূলে প্রায় ১২০ কিলোমিটার বেগে আছড়ে পড়তে পারে সাইক্লোন বায়ু।

ভারতীয় আবহাওয়া দপ্তর সূত্রে জানা যায়, প্রবল শক্তি নিয়ে ক্রমশ উত্তরের দিকে এগোচ্ছে বায়ু।

আশঙ্কা করা হচ্ছে, বৃহস্পতিবার গুজরাট উপকূলের পোরবন্দর ও মাহুবায় ঘণ্টায় প্রায় ১২০ কিলোমিটার বেগে আছড়ে পড়বে সাইক্লোনটি। দিউ এলাকাতেও এর প্রভাব পড়বে।

আরও জানা যায়, বায়ুর শক্তি বৃদ্ধি পেয়ে ঘণ্টায় ১৩৫ কিলোমিটার বেগে বইতে পারে।

মঙ্গলবার সন্ধ্যা থেকেই আরব সাগর উপকূলবর্তী এলাকায় ৯০ থেকে ১০০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইবে। লাক্ষাদ্বীপ, কেরালা, কর্ণাটক এবং দক্ষিণ মহারাষ্ট্রের উপকূলে এর ব্যাপক প্রভাব পড়তে পারে।

বুধবার সকালেই গুজরাটের উপকূলে ঘণ্টায় প্রায় ৮০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইবে। সন্ধ্যায় তা আরও তীব্র হবে।

ইতিমধ্যে দক্ষিণ-পূর্ব আরব সাগর, লাক্ষাদ্বীপ-সহ কেরালা, কর্ণাটক উপকূলে মৎস্যজীবীদের সমুদ্রে যাওয়ার ওপর রেড অ্যালার্ট জারি করা হয়েছে। যা আগামী দুই দিন বলবৎ থাকবে।

চলতি বছরে এপ্রিলের শেষে ওডিশা ও পশ্চিমবঙ্গের বিস্তীর্ণ অঞ্চলে তাণ্ডব চালায় সাইক্লোন ফণী। যার প্রভাব পড়ে বাংলাদেশের উপকূলে।

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ