বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬ ।। ১০ আষাঢ় ১৪৩৩ ।। ১০ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
‘খতমে নবুওয়ত সংরক্ষণ কমিটি বাংলাদেশ’ নেত্রকোণা জেলা কমিটি গঠন সম্পন্ন সিঙ্গাপুর থেকে ১ হাজার ৩৫৬ কোটি টাকায় ২ কার্গো এলএনজি কিনছে সরকার দাবি না মানলে অর্থ মন্ত্রণালয় ও বাংলাদেশ ব্যাংক ঘেরাওয়ের হুঁশিয়ারি কোরআনের আয়াতের ব্যাখ্যা নিয়ে সংসদে উত্তাপ খামেনির রাষ্ট্রীয় জানাজা ও দাফনে মোদিকে আমন্ত্রণ জানাল ইরান ইসলামী ব্যাংকের এমডি নিয়োগে মনোনয়ন চূড়ান্ত: অর্থমন্ত্রী দেশ চলে ভালোবাসা ও সম্প্রীতিতে, ঘৃণায় নয়: মাওলানা আরশাদ মাদানী বিশ্ববাজারে আরও কমলো স্বর্ণের দাম, ২ সপ্তাহের মধ্যে সর্বনিম্নে আরজাবাদে ছাত্র জমিয়তের নির্বাচিত দায়িত্বশীলদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত শায়খে চরমোনাইর বিরুদ্ধে মামলা প্রত্যাহার না হলে দেশব্যাপী বিক্ষোভের ডাক

প্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তির দায়ে আটক ১

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: সামাজিক যোগাযোগের মাধ্যমে প্রধানমন্ত্রী, বিভিন্ন মন্ত্রী, সংসদ সদস্য এবং আইনশৃঙ্খলা বাহিনীর প্রধানদের সম্পর্কে অশ্লীল ও সম্মানহানিকর ছবি শেয়ার ও পোস্ট করায় এবং রাষ্ট্রবিরোধী গুজব ছড়ানোর অভিযোগে সিলেট মহানগরীর শাহপরান থানাধীন খাদিমনগর থেকে একজনকে আটক করেছে র‌্যাব-৯।

আটককৃত ব্যক্তির নাম জুয়েল আহমদ (৩২)। তিনি শাহপরান থানাধীন দাসপাড়া এলাকার মৃত আব্দুল নূরের ছেলে।

গতকাল সোমবার রাত সাড়ে ১০টার দিকে শাহপরাণ থানাধীন খাদিমনগর এলাকায় অভিযান পরিচালনা করে তাকে আটক করা হয়। মঙ্গলবার র‌্যাব-৯ এর ভারপ্রাপ্ত মিডিয়া অফিসার এএসপি ওবাইন স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

র‌্যাব সূত্রে জানা যায়, আটককৃত জুয়েল দীর্ঘদিন যাবত সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে জাতীয় ব্যক্তিসহ প্রতিষ্ঠানের সম্মানহানি ও রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডে লিপ্ত আছে।

গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন-৯, সিপিসি-১, সিলেট ক্যাম্পের একটি অভিযানিক দল এএসপি সত্যজিৎ কুমার ঘোষ এবং এএসপি ওবাইন এর নেতৃত্বে খাদিমনগর এলাকায় অভিযান পরিচালনা করে তাকে আটক করে।

অভিযুক্তের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়ের পূর্বক তাকে এসএমপির শাহপরাণ থানায় হস্তান্তর করা হয়েছে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ