সোমবার, ২২ জুন ২০২৬ ।। ৮ আষাঢ় ১৪৩৩ ।। ৭ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
এনআইডি সংশোধন নিয়ম পরিবর্তনে কমিটি গঠন ইসির মালয়েশিয়ার প্রধানমন্ত্রীকে সস্ত্রীক বাংলাদেশ সফরের আমন্ত্রণ নিষিদ্ধ আ. লীগের নাশকতার আশঙ্কায় ঢাকাসহ ৬ জেলায় সেনা মোতায়েনের নির্দেশ ‘উপকূলীয় দেশ হিসেবে সমুদ্র খাতে আরও মনোযোগী হতে হবে’  ইসলামী ছাত্র আন্দোলন বরিশাল মহানগরের তৃণমূল প্রতিনিধি সভা অনুষ্ঠিত সড়ক দুর্ঘটনায় আহত নেতার শয্যাপাশে এমপি মুফতি মুহাম্মাদুল্লাহ শুলকবহর মাদরাসার মুহাদ্দিস মাওলানা আব্দুর রহীম আনোয়ারীর ইন্তেকাল ফিলিপাইনে স্কুলে বন্দুকধারীর হামলা: নিহত ৩, আহত ৫ ইমাম-খতিব নেবে পলাশপুর কেন্দ্রীয় জামে মসজিদ শরীফাতুন্নিছা মহিলা মাদরাসার বার্ষিক পুরস্কার বিতরণী-২০২৬ অনুষ্ঠিত

পেনশনে সুবিধা বাড়ল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: জাতীয় বেতন স্কেল, ২০১৫ জারির ফলে ৬৫ ঊর্ধ্ব পেনশনারের পেনশন ও চিকিৎসা ভাতার হার নির্ধারণের বিষয়ে উদ্ভূত সমস্যা নিরসনে মতামত দিয়েছে অর্থ বিভাগ।

পেনশনভোগীর বয়স যে তারিখে ৬৫ বছর ১ দিন পূর্ণ হবে, সেদিন থেকে ২০১৫ সালের ৩০ জুনে প্রাপ্ত নিট পেনশনের ভিত্তিতে তাদের পেনশনের পরিমাণ ৫০ শতাংশ বৃদ্ধি পাবে। একই সঙ্গে আড়াই হাজার টাকা হারে মাসিক চিকিৎসা ভাতা পাবেন তারা।

আজ মঙ্গলবার (১১ জুন) এটি প্রজ্ঞাপন আকারে প্রকাশ করেছে অর্থ বিভাগ অর্থ বিভাগের উপ-সচিব আছমা আরা বেগম স্বাক্ষরিত এ মতামত পত্রটি গত ৩০ মে হিসাব মহানিয়ন্ত্রকের কার্যালয়ে পাঠানো হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়, মাসিক নিট পেনশনপ্রাপ্ত অবসরভোগী ও আজীবন পারিবারিক পেনশনভোগীর বয়স ৬৫ বছর ১ দিন পূর্ণ হওয়ার দিন থেকে ২০১৫ সালের ৩০ জুনে প্রাপ্ত নিট পেনশনের ভিত্তিতে তাদের পেনশনের পরিমাণ ৫০ শতাংশ বৃদ্ধি পাবে।

২০১৫ সালের ১ জুলাইয়ের আগে যাদের বয়স ৬৫ বছরের কম ছিল, তাদের পেনশনের পরিমাণ প্রথমে ২০১৫ সালের ৩০ জুনে প্রাপ্ত নিট পেনশনের ওপর ২০১৫ সালের ১ জুলাই ৪০ শতাংশ বৃদ্ধি পাবে।

যে তারিখে তাদের বয়স ৬৫ বছর ১ দিন পূর্ণ হবে, সে দিন থেকে পেনশন ২০১৫ সালের ৩০ জুনে প্রাপ্ত নিট পেনশনের ভিত্তিতে অবশিষ্ট ১০ শতাংশ বৃদ্ধি প্রদেয় হবে।

মাসিক নিট পেনশনপ্রাপ্ত অবসরভোগী ও আজীবন পারিবারিক পেনশনভোগীদের বয়স ৬৫ বছর ১ দিন পূর্ণ হওয়ার দিন থেকে তারা আড়াই হাজার টাকা হারে মাসিক চিকিৎসা ভাতা পাবেন।

প্রতি বছর ১ জুলাই নিট পেনশনের ওপর ৫ শতাংশ ইনক্রিমেন্ট (বার্ষিক বেতন বৃদ্ধি) পাওয়ার পর একই বছরে ৬৫ বছর ঊর্ধ্ব বয়সে উপনীত হবেন, তাদের ক্ষেত্রে একই বছরে অবশিষ্ট ১০ শতাংশ বৃদ্ধিজনিত কারণে দুই বার নিট পেনশন বৃদ্ধির অপশন অনলাইনে চালুর ব্যবস্থা গ্রহণ করতে হবে।

পেনশনার একই বছরে যে তারিখে ৬৫ বছরের ঊর্ধ্ব বয়সে উপনীত হবেন, সে তারিখ থেকে চিকিৎসা ভাতা মাসিক ২ হাজার টাকা হারে প্রাপ্তির অপশন অনলাইনে চালু করতে হবে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ