সোমবার, ২২ জুন ২০২৬ ।। ৮ আষাঢ় ১৪৩৩ ।। ৭ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
এনআইডি সংশোধন নিয়ম পরিবর্তনে কমিটি গঠন ইসির মালয়েশিয়ার প্রধানমন্ত্রীকে সস্ত্রীক বাংলাদেশ সফরের আমন্ত্রণ নিষিদ্ধ আ. লীগের নাশকতার আশঙ্কায় ঢাকাসহ ৬ জেলায় সেনা মোতায়েনের নির্দেশ ‘উপকূলীয় দেশ হিসেবে সমুদ্র খাতে আরও মনোযোগী হতে হবে’  ইসলামী ছাত্র আন্দোলন বরিশাল মহানগরের তৃণমূল প্রতিনিধি সভা অনুষ্ঠিত সড়ক দুর্ঘটনায় আহত নেতার শয্যাপাশে এমপি মুফতি মুহাম্মাদুল্লাহ শুলকবহর মাদরাসার মুহাদ্দিস মাওলানা আব্দুর রহীম আনোয়ারীর ইন্তেকাল ফিলিপাইনে স্কুলে বন্দুকধারীর হামলা: নিহত ৩, আহত ৫ ইমাম-খতিব নেবে পলাশপুর কেন্দ্রীয় জামে মসজিদ শরীফাতুন্নিছা মহিলা মাদরাসার বার্ষিক পুরস্কার বিতরণী-২০২৬ অনুষ্ঠিত

টাঙ্গাইলে পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: টাঙ্গাইলের মধুপুর উপজেলায় পৃথক পৃথক এলাকায় পানিতে ডুবে অয়ন (৩) ও মারিয়া (৭) নামে দুই শিশুর মৃত্যু হয়েছে।

আজ মঙ্গলবার (১১ জুন) মধুপুর উপজেলার কুড়ালিয়ার বানিয়াবাড়ী গ্রামে মোফাজ্জল হোসেনের মেয়ে মা‌রিয়া এবং দুপুরে মধুপুর পৌরসভার উত্তর আবাসিক এলাকায় আতিকুর রহমান লাভলুর ছেলে অয়ন এবং পুকুরে ডুবে মারা যায়।

স্থানীয়দের বরাতে জানা যায়, অয়নের চাচা প্রকৌশলী লাজিবের বৌভাত অনুষ্ঠানের আয়োজন চলছিল। এ সময় খেলতে গিয়ে পাশের পুকুরে পড়ে যায় অয়ন।

অনেকক্ষণ তাকে খুঁজতে না পেয়ে এক পর্যায়ে পুকুরে ভাসতে দেখে তাকে উদ্ধার করে মধুপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক অয়নকে মৃত ঘোষণা করেন।

গাজীপুর থেকে নানাবাড়ি মধুপুর উপজেলার কুড়ালিয়ার বানিয়াবাড়ীর হোসাইন আলীর বাড়িতে মায়ের সঙ্গে বেড়াতে যায় মারিয়া।

সকাল ১০টার দিকে নানার বাড়ির পাশে কুদ্দুসের পুকুরে পড়ে যায় সে। বাড়ির সদস্যরা টের পেয়ে তাকে উদ্ধার করে মধুপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মারিয়াকেও মৃত ঘোষণা করেন।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ