বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬ ।। ১০ আষাঢ় ১৪৩৩ ।। ১০ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
‘খতমে নবুওয়ত সংরক্ষণ কমিটি বাংলাদেশ’ নেত্রকোণা জেলা কমিটি গঠন সম্পন্ন সিঙ্গাপুর থেকে ১ হাজার ৩৫৬ কোটি টাকায় ২ কার্গো এলএনজি কিনছে সরকার দাবি না মানলে অর্থ মন্ত্রণালয় ও বাংলাদেশ ব্যাংক ঘেরাওয়ের হুঁশিয়ারি কোরআনের আয়াতের ব্যাখ্যা নিয়ে সংসদে উত্তাপ খামেনির রাষ্ট্রীয় জানাজা ও দাফনে মোদিকে আমন্ত্রণ জানাল ইরান ইসলামী ব্যাংকের এমডি নিয়োগে মনোনয়ন চূড়ান্ত: অর্থমন্ত্রী দেশ চলে ভালোবাসা ও সম্প্রীতিতে, ঘৃণায় নয়: মাওলানা আরশাদ মাদানী বিশ্ববাজারে আরও কমলো স্বর্ণের দাম, ২ সপ্তাহের মধ্যে সর্বনিম্নে আরজাবাদে ছাত্র জমিয়তের নির্বাচিত দায়িত্বশীলদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত শায়খে চরমোনাইর বিরুদ্ধে মামলা প্রত্যাহার না হলে দেশব্যাপী বিক্ষোভের ডাক

ইরানে অ্যাসিড নিক্ষেপের সর্বোচ্চ সাজা মৃত্যুদণ্ড

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ইরানের পার্লামেন্টে অ্যাসিড নিক্ষেপ করার সর্বোচ্চ সাজা মৃত্যুদণ্ডের বিধান রেখে একটি আইন পাস করা হয়েছে। মধ্যপ্রাচ্যের এ দেশটিতে সন্ত্রাস ও অস্থিরতা কমিয়ে আনতে এই আইন করা হয়েছে।

গত শনিবার ইরানের পার্লামেন্টে এই আইনটি পাস করা হয়। তবে আইনটি কার্যকর হতে গার্ডিয়ান কাউন্সিলের অনুমোদন পেতে হবে।

ইরানের স্থানীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, এ আইনটির পক্ষে পার্লামেন্টের ১৬১ জন সদস্য ভোট দেন। অন্যদিকে এ আইনের বিপক্ষে ভোট দেন নয়জন। আরও নয়জন ভোট দেয়া থেকে বিরত থাকেন। পার্লামেন্টের ২৯০ জন সদস্যের মধ্যে এদিন উপস্থিত ছিলেন ২৪৫ জন।

গত কয়েক বছরে দেশটিতে কয়েক ডজন নারী অ্যাসিড হামলার শিকার হয়েছেন। হিজাব না পরার কারণে তাদের ওপর এ ধরনের অ্যাসিড হামলা করা হয়। প্রতিবছরই দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় ৬০ থেকে ৭০টি এসিড হামলার অভিযোগ পেয়ে থাকে বলে খবরে বলা হয়েছে।

২০১৪ সালের দিকে দেশটির ইসফাহান অঞ্চলে চারজন তরুণীর ওপর একসঙ্গে অ্যাসিড হামলা করা হয়। এটিই হলো ইরানে সবচেয়ে ব্যাপক মাত্রার অ্যাসিড হামলার ঘটনা। এই ঘটনার মামলার এখনও কোনও বিচার হয়নি।

এ বিষয়ে ইরানের পুলিশের ভাষ্য হচ্ছে, এই হামলায় অভিযুক্ত কোনও ব্যক্তিকে এখনও আটক করা যায়নি। অ্যাসিড হামলার শিকার নারীদের দাবি, এই আইন কার্যকর হলে তাদেরই জয় হবে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ