সোমবার, ২২ জুন ২০২৬ ।। ৮ আষাঢ় ১৪৩৩ ।। ৭ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
এনআইডি সংশোধন নিয়ম পরিবর্তনে কমিটি গঠন ইসির মালয়েশিয়ার প্রধানমন্ত্রীকে সস্ত্রীক বাংলাদেশ সফরের আমন্ত্রণ নিষিদ্ধ আ. লীগের নাশকতার আশঙ্কায় ঢাকাসহ ৬ জেলায় সেনা মোতায়েনের নির্দেশ ‘উপকূলীয় দেশ হিসেবে সমুদ্র খাতে আরও মনোযোগী হতে হবে’  ইসলামী ছাত্র আন্দোলন বরিশাল মহানগরের তৃণমূল প্রতিনিধি সভা অনুষ্ঠিত সড়ক দুর্ঘটনায় আহত নেতার শয্যাপাশে এমপি মুফতি মুহাম্মাদুল্লাহ শুলকবহর মাদরাসার মুহাদ্দিস মাওলানা আব্দুর রহীম আনোয়ারীর ইন্তেকাল ফিলিপাইনে স্কুলে বন্দুকধারীর হামলা: নিহত ৩, আহত ৫ ইমাম-খতিব নেবে পলাশপুর কেন্দ্রীয় জামে মসজিদ শরীফাতুন্নিছা মহিলা মাদরাসার বার্ষিক পুরস্কার বিতরণী-২০২৬ অনুষ্ঠিত

কাশ্মীরের আলোচিত 'আসিফা ধর্ষণ-হত্যা' মামলায় ৩ জনের যাবজ্জীবন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম:  ভারতের কাঠুয়ায় আট বছরের শিশু আসিফা ধর্ষণ ও হত্যা মামলার প্রধান তিন আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন পাঠানকোট আদালত।

সোমবার (১০ জুন) ছয় জনকে দোষী সাব্যস্ত করে আদালত এই রায় দেন।

এ মামলায় দোষীরা হলেন- দেশটির প্রাক্তন রেভিনিউ অফিসার সাঞ্জি রাম, বিশেষ পুলিশ আধিকারিক দীপক খাজুরিয়া ও সুরিন্দর কুমার, দুই তদন্তকারী আধিকারিক হেড কনস্টেবল তিলক রাজ ও সাব-ইন্সপেক্টর আনন্দ দত্ত, পরবেশ কুমার।

এদিকে সাঞ্জি রামের ছেলে বিশালকে বেকসুর খালাস দিয়েছেন আদালত। এ মামলায় আরেক অভিযুক্ত নাবালক হওয়ায় আলাদাভাবে তার বিচার কার্য চলছে।

গত বছরের ১০ জানুয়ারি আট বছরের এক শিশুকে অপহরণের পর ধর্ষণ করে খুন করার অভিযোগ উঠেছিল। শিশুর ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার করেন বাবা। ঘটনাটি প্রকাশ হওয়ার পর দেশ জুড়ে তীব্র প্রতিবাদের ঝড় ওঠে। এ ঘটনায় অন্যতম প্রধান অভিযুক্ত ছিলেন সাঞ্জি রাম।

এরপর নির্যাতিতার বাবাকে হুমকি দেওয়ায় তিনি সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিলেন। তাদের আইনজীবীকেও হুমকি দেওয়া হচ্ছে বলে অভিযোগ করেছিলেন। সে কারণেই কাঠুয়া থেকে বিচার প্রক্রিয়া পাঠানকোটে সরানোর আবেদন জানিয়েছিলেন তিনি।

সুপ্রিম কোর্টের নির্দেশেই বিচার প্রক্রিয়া কাঠুয়া থেকে পাঠানকোটে সরানো হয়েছিল। সুপ্রিম কোর্টের নির্দেশেই বিচার প্রক্রিয়া কাঠুয়া থেকে পাঠানকোটে সরানো হয়েছিল।

পরবর্তীতে, রাজস্ব দফতরের অবসরপ্রাপ্ত আধিকারিক সঞ্জি রাম পুলিশের কাছে আত্মসমর্পণ করেন।

সূত্র: এনডিটিভি

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ