বুধবার, ১৫ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ১ সফর ১৪৪৮

শিরোনাম :
হজ ব্যবস্থাপনা ও হজ প্যাকেজ নিয়ে কিছু কথা ভুল সংশোধনের সুযোগ পাচ্ছেন নতুন ভোটাররা ব্যক্তিগত মন্তব্যের জন্য সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ৩২৯ মহানগর দক্ষিণের কাউন্সিল সফল করতে রামপুরা নেতাদের সঙ্গে জমিয়তের মতবিনিময় ‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন

ভারতে বজ্রপাত ও ধুলো ঝড়ে ১৯ জনের মৃত্যু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ভারতের উত্তর প্রদেশের বিভিন্ন এলাকায় বজ্রপাত ও প্রবল ধুলোঝড়ে ১৯ জনের মৃত্যু হয়েছে। এছাড়া আহত হয়েছেন অন্তত ৪৮ জন।

আজ শুক্রবার সকালে এক বিবৃতিতে দেশটির রাজ্য ত্রাণ কমিশন এ তথ্য জানায়।

বিবৃতিতে আরো বলা হয়, বৃহস্পতিবার সন্ধ্যায় দেশটির উত্তর প্রদেশের বিভিন্ন এলাকায় প্রবল ধুলোঝড় শুরু হয়। এ সময় প্রচুর বজ্রপাতও হয়। তাতে রাস্তাঘাটের অসংখ্য গাছপালা উপড়ে যায় এবং ভেঙ্গে পড়ে অনেক বাড়ির দেয়াল।

আরও বলা হয়, বজ্রপাত ও প্রবল ধুলোঝড়ের কারণে রাজ্যের মইনপুরিতে ছয় জনের মৃত্যু হয়েছে। এছাড়াও কাসগঞ্জ ও এটাহ এলাকায় ছয় জন এবং মোরাদাবাদ, মথুরা, বদায়ু, কেনৌজ, গাজিয়াবাদ ও সম্ভল এলাকায় প্রাণ হারিয়েছে আরও সাত জন।

ক্ষতিগ্রস্তদের জন্য ত্রাণ ও অন্য সব ধরনের সাহায্যে নির্দেশ দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। এছাড়া জেলার ভারপ্রাপ্ত কর্মকর্তা এবং সংশ্লিষ্ট দপ্তরের মন্ত্রীদেরও নির্দেশ দিয়েছেনসকল ক্ষতিগ্রস্ত পরিবারের কাছে ত্রাণ পৌঁছেছে কিনা তা নিশ্চিত করতে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ