সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য সময় ২৫–২৯ অক্টোবর টঙ্গীতে ২৪ ঘণ্টায় পানিতে ডুবে সহোদরসহ ৪ শিশুর মৃত্যু   সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান দূতাবাসের মক্কা-মদিনায় হুমকি এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান ১৩ মাসে হাফেজ হলো ১০ বছরের নাঈম

বিদ্বেষ ছড়ানো ভিডিও সরিয়ে নেবে ইউটিউব

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: উগ্রপন্থা ও বিদ্বেষ উসকে দেয় এমন সব ভিডিও ও চ্যানেল সরিয়ে নেয়ার ঘোষণা দিয়েছে ইউটিউব। যুক্তরাষ্ট্রভিত্তিক ভিডিও শেয়ারিং ওয়েবসাইটটি বলছে, নয়া নাৎসিবাদ, শ্বেতাঙ্গ বর্ণবাদ ও অন্যান্য সংকীর্ণতাবাদী মতাদর্শ প্রচারকারী চ্যানেলগুলো তাদের সেবা থেকে বাদ দেয়া হবে।

সম্প্রতি ‘বিদ্বেষ, হয়রানি, বৈষম্য ও সহিংসত’ উসকে দেয়ার জন্য যুক্তরাষ্ট্রভিত্তিক ভিডিও শেয়ারিং সাইট ইউটিউব প্ল্যাটফর্ম ব্যবহার বন্ধ ও এর সুরক্ষার দাবি তোলে এমন পদক্ষেপ নিয়েছে ইউটিউব কর্তৃপক্ষ। তারা বলেছেন এটা আমাদের দায়িত্ব। আমাদের সাইট ব্যবহার করে কেউ সমাজে বিদ্বেষ ছড়াক সেটা আমরা কখনোই চাইবো না।

গত বুধবার (৫ জুন) এক ব্লগ পোস্টে ইউটিউব কর্তৃপক্ষ এ পরিকল্পনার কথা ঘোষণা করেছে। খবর নিউ ইয়র্ক টাইমসের।

আর যেসব ভিডিওতে মানুষের ভেদাভেদ তৈরির জন্য কোনো পক্ষের শ্রেষ্ঠত্ববাদের কথা বলা হবে সেগুলোও নিষিদ্ধ করা হবে। পাশাপাশি যুক্তরাষ্ট্রের কানেটিকাটের স্যান্ডি হুক এলিমেন্টারি স্কুলে গুলি চালিয়ে হত্যাকাণ্ডের মতো সহিংস ঘটনাগুলো অস্বীকার করে যেসব ভিডিও দেয়া হবে, সেগুলোও ইউটিউবে নিষিদ্ধ করা হবে। তবে কোনো সুনির্দিষ্ট চ্যানেল বা ভিডিওর নাম প্রকাশ করেনি তারা।

এমডব্লিউ/

 

 


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ