বুধবার, ২৪ জুন ২০২৬ ।। ১০ আষাঢ় ১৪৩৩ ।। ৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
সিঙ্গাপুর থেকে ১ হাজার ৩৫৬ কোটি টাকায় ২ কার্গো এলএনজি কিনছে সরকার দাবি না মানলে অর্থ মন্ত্রণালয় ও বাংলাদেশ ব্যাংক ঘেরাওয়ের হুঁশিয়ারি কোরআনের আয়াতের ব্যাখ্যা নিয়ে সংসদে উত্তাপ খামেনির রাষ্ট্রীয় জানাজা ও দাফনে মোদিকে আমন্ত্রণ জানাল ইরান ইসলামী ব্যাংকের এমডি নিয়োগে মনোনয়ন চূড়ান্ত: অর্থমন্ত্রী দেশ চলে ভালোবাসা ও সম্প্রীতিতে, ঘৃণায় নয়: মাওলানা আরশাদ মাদানী বিশ্ববাজারে আরও কমলো স্বর্ণের দাম, ২ সপ্তাহের মধ্যে সর্বনিম্নে আরজাবাদে ছাত্র জমিয়তের নির্বাচিত দায়িত্বশীলদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত শায়খে চরমোনাইর বিরুদ্ধে মামলা প্রত্যাহার না হলে দেশব্যাপী বিক্ষোভের ডাক বিকেএমের গুলশান জোনের নাগরিক সমাবেশ সফল করতে প্রস্তুতি বৈঠক

বিজেপির ওয়েবসাইট হ্যাক করে গরুর মাংসের রেসিপি!

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ভারতের ক্ষমাতাসীন দল ভারতীয় জনতা পার্টির (বিজেপি) ভেরিফাইড ওয়েবসাইটটি হ্যাক করা হয়েছে। গত ৩০ মে দ্বিতীয়বার ভারতের প্রধানমন্ত্রী হিসেবে মোদির শপথ গ্রহণের সময়ই এক হ্যাকার গ্রুপের খপ্পরে পড়ে ওয়েবসাইটটি। সাইটটি হ্যাক করে সেখানে গরুর মাংসের ছয়টি পৃথক রেসিপি ছবিসহ পোস্ট করা হয়।

ভারতীয় সংবাদমাধ্যম বিজনেস টুডের বরাতে জানা যায়, বিজেপির ওয়েবসাইট হ্যাকের বিষয়টি জানান ফরাসি সাইবার নিরাপত্তা গবেষক এলিয়ট এল্ডারসন। টুইটে তিনি লিখেন, আগে জানতাম না বিজেপি মানে বিফ জনতা পার্টি।

বিজেপির পেজের উপরে হ্যাক হওয়ার পর লেখা উঠেছিল- বিফ লিডারস। এদিকে হ্যাক হওয়ার কিছুক্ষণ পরেই ডাউন হয়ে যায় ওয়েবসাইটটি।

এরপর দিল্লি বিজেপির ওয়েবসাইটকে বিজেপি ইন্ডিয়া ওয়েবসাইটে রি-ডিরেক্ট করে দেয়। নির্বাচনের আগেও বিজেপির ওয়েবসাইট হ্যাক করা হয়েছিল এবং অনেকদিন ওয়েবসাইট ডাউন ছিল। তখন অবশ্য কোনো প্রাণীর মাংসের ছবি পোস্ট করা হয়নি।

মোদি সরকার ক্ষমতায় আসার পর থেকেই গরু নিয়ে বিভিন্ন গুজব তুলে মুসলিমদের ওপর হিন্দুত্ববাদী নিপীড়ন-নির্যাতন ও হত্যাকাণ্ড শুরু হয়েছে। শুধু মুসলমানরা নয়, খ্রিস্টান অধ্যুষিত মেঘালয়েও গরুর মাংস খাদ্য হিসেবে ব্যবহৃত হয়।

অধিকার কর্মীরা বলেছেন, গো-রক্ষকদের নিন্দায় মোদি সরকার অনিচ্ছুক। আর পুলিশও তাদের বিরুদ্ধে কার্যকর পদক্ষেপ নেয় না বলে জানিয়েছে টাইমস অব ইন্ডিয়া।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ