বৃহস্পতিবার, ২৭ আগস্ট ২০২৬ ।। ১২ ভাদ্র ১৪৩৩ ।। ১৪ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
পুকুরে গোসলে নেমে প্রাণ গেল দুই মাদরাসা ছাত্রের দুই হিন্দু অনাথ ভাইকে মানুষ করে বিয়ে দিলেন মুসলিম দম্পতি বিজয় দিবসে ৮ হাজার ২৯৯ বন্দিকে মুক্তি দিলো তালেবান সরকার ইউপি নির্বাচনে ফের চেয়ারম্যান পদে প্রার্থী হচ্ছেন রফিকুজ্জামান অনু নূরানী তালীমুল কুরআন বোর্ডের মুয়াল্লিম প্রশিক্ষণ কোর্সে ভর্তি চলছে জাতীয় সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত স্পিকার হাফিজ উদ্দিন আহমদ ফুটপাত দখল করে ব্যবসা নয়, নির্দেশনা না মানলে কঠোর ব্যবস্থা: ডিএসসিসি স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে উত্তপ্ত সংসদ মাছ ধরতে গিয়ে নদীতে ডুবে দুই শিশুর মৃত্যু ‘জাতিসংঘ সভাপতির পদ কোনো এক দেশের স্বার্থে ব্যবহারের সুযোগ নেই’ 

যাদের সত্যায়ণ ছাড়া বাংলাদেশি ছাত্রদের দেওবন্দে ভর্তি নিবে না

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মোস্তফা ওয়াদুদ: দারুল উলুম দেওবন্দ। স্বপ্নের পাঠশালা। কে না চায় সেখানে পড়তে। মাদরাসা পড়ুয়া যে কারো স্বপ্ন থাকে দারুল উলুম দেওবন্দের ছাত্রত্ব গ্রহণ করার। দীর্ঘদিন পর্যন্ত এ ছাত্রত্ব গ্রহণে অনেক ধরনের জটিলতা ছিলো। বৈধভাবে মিলছিলো না ভিসা। কিন্তু অনেক তদবির আর চড়াই উৎরাইয়ের পর এখন বৈধতার সুযোগ মিলেছে।

এ বছর বাংলাদেশ থেকে ৫০ জন ছাত্রকে স্টুডেন্ট ভিসা দেয়া হবে বলে মিডিয়ার মাধ্যমে জানা গেছে। তবে এখনো এর সত্যতা নিশ্চিত করা যায়নি। এ ব্যাপারে সঠিক খবর নিয়ে শীঘ্রই আমরা হাজির হচ্ছি।

এদিকে দেওবন্দের স্টুডেন্ট ভিসার জন্য লাগবে চারিত্রিক সত্যায়ণ । যা বিশ্বের যে কোনো প্রতিষ্ঠানে পড়তেই লাগে। আর দারুল উলুম দেওবন্দে স্টুডেন্ট ভিসার পাশাপাশি বাংলাদেশি ছাত্রদের যাদের থেকে চারিত্রিক সনদ বা প্রত্যায়ণপত্র নিতে হবে, তারা হলেন জামিয়া মাদানিয়া বারিধারা মাদরাসা ঢাকার প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল ও শায়খুল হাদিস আল্লামা নূর হোসাইন কাসেমী অথবা জামিয়া হোসাইনিয়া ইসলামিয়া আরজাবাদ মিরপুর ঢাকার প্রতিষ্ঠাতা কারী আব্দুল খালিক আসআদী।

এ বিষয়টি দারুল উলুম দেওবন্দ থেকে প্রকাশিত ‘কাওয়ায়েদে দাখেলা’ বা ‘ভর্তি নির্দেশিকা’র নিয়মাবলীতে লেখা আছে। এটি ভর্তি নির্দেশিকার ১৩তম শর্ত। সেখানে লেখা আছে, ‘বাংলাদেশি ছাতরা স্টুডেন্ট ভিসা ছাড়াও জামিয়া হোসাইনিয়া ইসলামিয়া আরজাবাদ মিরপুর ঢাকার কারী আব্দুল খালিক আসআদী অথবা জামিয়া মাদানিয়া বারিধারা মাদরাসা ঢাকার প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল ও শায়খুল হাদিস আল্লামা নূর হোসাইন কাসেমীর সত্যায়ণ নিয়ে আসবে।

এর আগে এ সত্যায়ণকারী ছিলেন জামিয়া শারইয়্যাহ মালিবাগ এর মুহতামিম ও শাইখুল হাদিস আল্লামা কাজী মুতাসিম বিল্লাহ রহ. ও কারী আব্দুল খালিক আসআদী। কাজী মুতাসিম বিল্লাহ রহ. এর মৃত্যুর পর নূর হোসাইন কাসেমীর নাম সংযোজন করা হয়।

এমডব্লিউ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ