মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দিন শেষ হয়ে এলে  এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য সময় ২৫–২৯ অক্টোবর টঙ্গীতে ২৪ ঘণ্টায় পানিতে ডুবে সহোদরসহ ৪ শিশুর মৃত্যু   সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান দূতাবাসের মক্কা-মদিনায় হুমকি এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান

এবারের ঈদে রেডিমেড পোশাকে ক্রেতাদের আগ্রহ বেশি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

উমারা হাবীব
নিজস্ব প্রতিবেদক

আসন্ন পবিত্র ঈদুল ফিতর। জমে উঠেছে রাজধানীর কাপড় বাজার। ঈদ সামনে রেখে ধনী গরীব সকলেই নতুন পোশাক কিনছে। সামর্থ্যের সবটুকু দিয়ে পছন্দের পোশাক ক্রয়ে ব্যস্ত পরিবারের কর্তাগণ। এদিকে ঈদ বাজারে নিজেদের বিক্রি বাড়াতে বসে নেই বিক্রেতারাও। ক্রেতাদের চাহিদা মেটাতে দোকানে তুলছে নতুন নতুন মনকাড়া ডিজাইনের পোশাক।

রাজধানী ঢাকার বাড্ডা এলকার হাকিম টাওয়ারে গিয়ে দেখা যায় ক্রেতাদের ভীড়। নিজেদের পছন্দের পোশাক কিনতে ব্যস্ত। বেশ কয়েকজন ক্রেতা ও বিক্রেতার সাথে কথা বলে জানা যায়, পুরুষদের আগ্রহ বেশি পাঞ্জাবিতে আর মেয়েরা থ্রি পিছে। কাপড় কিনে পোশাক বানানোর চেয়ে রেডিমেড কাপড় কিনতে আগ্রহী ক্রেতারা।

পাঞ্জাবি কিনতে আসা ঢাকার বাসিন্দা হাসিব বলেন, প্রতি ঈদে পাঞ্জাবি কিনি। এবারও পাঞ্জাবি কিনব। সাধারণত রেডিমেট পাঞ্জাবিই কিনি। পাঞ্জাবি বানাতে গেলে কাপড় কেনা, সেলাই করা, সেজন্য কয়েকদিন অপেক্ষা করা বিরক্তিকর।

ফয়েজ বস্ত্র বিতানে কাটা কাপড় বিক্রেতা হারুনের কাছে রোজায় বেঁচা-বিক্রি কেমন চলছে জানতে চাইলে তিনি জানান, আমাদের ব্যবসা রোজার শুরুর দিকে, এখন মানুষ রেডিমেড কাপড় কিনবে। আর দুদিন পরে আমাদের ক্রেতা আরও কমে যাবে।

পাবনা ট্রেডের মালিক আবদুল্লাহ জানান, কেনা বেঁচা ভাল চলছে। তবে আফনান ফেব্রিক্সের রবিউল জানান ভিন্ন কথা। তিনি বলেন, বেঁচা কেনা ভাল চলছে তবে অন্যবারের তুলনায় এবার কম চলছে।

এর কারণ জানতে চাইলে তিনি বলেন, অতিরিক্ত গরমের কারণে অনেকেই বের হতে চান না। আবার অনেকে রোজার শেষের দিকে কাপড় কিনে। ২৭ রোজার পরে আরও ক্রেতা বাড়বে বলে তিনি মনে করেন।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ